প্রধান সূচি

Friday, March 27th, 2020

 

করোনাভাইরাস

মোবাইল মেকারের ব্যতিক্রমী উদ্যোগ

‘হাত ধুয়ে যান, হাত ধুয়ে যান!’ হাত ধোয়া শেষ হলে হাতে টিস্যু পেপার ধরিয়ে দিচ্ছেন কয়েকটি কালোজিরা চিবুতে। হ্যা’ এভাবে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার স্বরূপকাঠী পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে বাজারে বসে রাস্তার লোক থামিয়ে থামিয়ে এগুলো করছেন বাজারের মোবাইল মেকার ইউসুফ মিয়া। করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক এ কাজটি তিনি নিজেই করছেন একজন স্বেচ্ছাসেবক হয়ে। শুক্রবার ইউনিয়ন পরিষদের সামনে বাজারে এভাবেই মানুষকে ডেকে ডেকে স্যাভলন মিশ্রিত পানি দিয়ে হাত ধোয়াতে দেখা যায়। হাত ধোয়া শেষে হাত মুছতে টিস্যু পেপার দিয়ে খেতে দিচ্ছেন কালোজিরা। কালোজিরায় করোনা সেড়ে ওঠে কিনা জানতে চাইলে তিনি বলেন,বিস্তারিত পড়ুন


করোনাভাইরাস রোধে কাউখালী উপজেলা চেয়ারম্যানের মাইকিং

পিরোজপুরের কাউখালীতে ‘নিজে সুস্থ থাকি, অপরকে সুস্থ রাখি, করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে আতঙ্ক নয়, সতর্ক থাকুন’ এমন শ্লোগান দিয়ে মাইকিং করেছেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। তিনি শুক্রবার কাউখালী দক্ষিন বাজার থেকে উত্তর বাজার পর্যন্ত হেঁটে হেঁটে হ্যান্ড মাইক দিয়ে মাইকিং করে জনসাধারণসহ বাজার ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানান। সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে শুরু করে প্রধান সড়কসহ বিভিন্ন সড়কে গুরুত্বপূর্ণ স্থানে চেয়ারম্যান মাইকিং এ তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ফার্মেসির দোকান খোলা থাকবে। তবে একত্রে লোক জড়ো হওয়া যাবে না। অপ্রয়োজনে বাজারেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে গভীর রাতে মসজিদের মাইকে আজান ॥ আতঙ্কিত মানুষ

নামাজের কোন ওয়াক্তের সময় নয়। তবুও বিভিন্ন মসজিদের মাইক থেকে গভীর রাতে ভেসে আসছে আজানের ধ্বনি। আর ভোর হয়েছে ভেবে অনেকেই গভীর ঘুম থেকে জেগে ওঠেন। তবে ঘুম ভাঙার পর দেখেন ঘড়িতে তখন রাত ১টার বেশি নয়। এভাবে মধ্যরাতে হঠাৎ করে আজানের ধ্বনি শুনে পিরোজপুরে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে পিরোজপুর জেলাশহরসহ বিভিন্ন উপজেলার মসজিদের মাইক একের পর এক আজান দেওয়া হয়। তবে অনেক লোকেরই ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান না থাকায়, তারা ফোন করেন পরিচিতজনকে। তবে সাধারণ মানুষকে আতঙ্কিত ও বিভ্রান্ত করা এবংবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে হাসপাতালে কমছে রোগী ॥ মোবাইলে নিচ্ছেন চিকিৎসা

জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় করোনাভাইরাস আতঙ্কের কারণে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলার হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও অভ্যন্তরীন বিভাগে রোগীর সংখ্যা কমে গেছে। আতঙ্কে হাসপাতালে না এসে অনেকেই মোবাইলে ফোন দিয়ে নিচ্ছেন সাধারণ চিকিৎসা। সর্দি, কাশি, জ্বরসহ সাধারণ রোগ নিয়ে হাসপাতালে আসছেনা কোন রোগী। করোনাভাইরাসের আতঙ্কের কারণে রোগীর সংখ্যা কমেছে বলে জানিয়েছেন হাসপাতালের সংশ্লিষ্টরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গড়ে প্রতি মাসে উপজেলার এ হাসপাতালে জরুরি বিভাগে দেড় থেকে দুই হাজার রোগী চিকিৎসা নিতেন। ৫ হাজার থেকে ৬ হাজার পর্যন্ত রোগী বহির্বিভাগে চিকিৎসা নিয়ে থাকেন। এছাড়া ইনডোরে ৫শ’ থেকে  ৬শ’বিস্তারিত পড়ুন


করোনাভাইরাস সংক্রমণ রোধে

পিরোজপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা

পিরোজপুর করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকার কর্মসূচি বাস্তবায়নের লক্ষে সদর উপজেলার কুমিরমারা আবাসন প্রকল্পের ১০০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খালেক কুমিরমারা আবাসন প্রকল্পের বাসিন্দাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশির আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল, শারিকতলা ডুমুরিতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিরাজুর রহমান রাজু, ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমীর হোসেন মাঝি উপস্থিত ছিলেন। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, এক কেজি ডাল ও দুই কেজি আলু দেওয়াবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial