পিরোজপুরে স্বাধীনতা দিবস পালিত
পিরোজপুরে আনাড়ম্বরভাবে মহান স্বাধীনতা পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। এরপর সার্কিট হাউজে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন পতাকা উত্তোলন করেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী।
দুপুরে মসজিদে বিশেষ দোয়া ও উপসনালয় বিশেষ প্রার্থনা করা হয়। সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
Please follow and like us:
« করোনাভাইসরাস ॥ পিরোজপুরে বৃহস্পতিবার থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে করোনাভাইরাস সন্দেহে এক নারী আইসোলেশনে »
