প্রধান সূচি

বাগেরহাটে করোনাভাইরাস সন্দেহে এক নারী আইসোলেশনে

নভেল করোনাভাইরাস আক্রন্ত সন্দেহে বাগেরহাট সদর হাসপাতালে ২৬ বছর বয়সী এক নারীকে আইসোলেশনে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে জ্বর, সর্দি, কাশি নিয়ে হাসপাতালে এলে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষনের জন্য আইসোলেশনে পাঠান।

এদিকে, ২৫ মার্চ পর্যন্ত বাগেরহাটে বিদেশ ফেরত ৩ হাজার ৮৩৩ জন প্রবাসী রয়েছেন। এদের মধ্যে ১ হাজার ২৯৭ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। গত ২৪ ঘন্টায় ৬৯ জন হোম কোয়ারেন্টাইনে গেছেন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির  বলেন, সর্দি, জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে এলে সন্দেহভাজন হিসেবে পর্যবেক্ষনের জন্য এক নারীকে আইসোলেশনে পাঠানো হয়েছে। ওই নারী ১০দিন ধরে সর্দি, জ্বর ও কাশিতে ভুগছেন বলে জানা গেছে। তিনি বাড়িতে অবস্থান করছিলেন। পরীক্ষা-নিরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial