Thursday, March 26th, 2020
পিরোজপুরে রাতেও সিও অফিস মোড় এলাকা সরগরম ॥ চলছে বাজারঘাট !
পিরোজপুরে করোনাভাইরাস সংক্রমান রোধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন গ্রহণ করেছে নানা পদক্ষেপ। জনসাধারণকে সচেতন করা লক্ষে প্রচার প্রচারণা চালানোসহ সকলকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছে। আর এজন্য বন্ধ করে দেয়া হয়েছে মার্কেট, দোকানপাট, যানবাহন চলাচল। জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার কথা বলা হচ্ছে। এসব সরকারী নির্দেশনা মেনে চলার জন্য প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক করে দেয়া হচ্ছে। প্রশাসনের কর্মকর্তারা, ভ্রাম্যমান আদালত রাতদিন মাঠে ছুটে চলছেন জনসাধারণকে সচেতন করে তুলতে। কিন্ত তারপরে এক শ্রেণীর মানুষ এটা মেনে চলছেন না। জরুরী প্রয়োজন ছাড়া অনেকই এখনও ঘরের বাইরে, শহরে,বিস্তারিত পড়ুন
পিরোজপুরে করোনাভাইরাস প্রতিরোধে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জনহিতকর উদ্যোগ
‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে’ বিখ্যাত সংগীত শিল্পী ভুপেন হাজারিকার এ কালজয়ী গানের কথার সাথে সুর মিলিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ায় মাঠে নেমেছে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মী বাহিনী। করোনাভাইরাসের সংক্রমন থেকে মানুষকে মুক্ত রাখতে ভান্ডারিয়া উপজেলাব্যাপীসহ আশেপাশের এলাকায় ব্যাপক জনহিতকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে। স্থানীয়দের সূত্রে জানা গেছে ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশনের উদ্যোগে ভান্ডারিয়া পৌরশহরের ১০টি পয়েন্টে সাবান ও পানি দিয়ে হাত হাত পরিস্কার পরিচ্ছন করার ব্যবস্থা করা হয়েছে। উপজেলা এলাকার বিভিন্ন প্রবেশমুখে সবধরনের যানবাহনে স্প্রে মেশিন দিয়ে জীবানু নাশক স্প্রে করা হচ্ছে। উপজেলার ১০বিস্তারিত পড়ুন
ইমন জেএসসিতে বৃত্তি পেয়েছে
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরিক্ষায় বৃত্তি পেয়েছে সাংবাদিক পুত্র ইমন উল ইসলাম। সে বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন পিরোজপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালের জেএসসি পরিক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উর্ত্তীন হয়। ইমন প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উর্ত্তীন হয়ে পিএসসিতেও বৃত্তি পেয়েছিল। পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকে এবং দৈনিক সমকাল পত্রিকা ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু ও গৃহিনী রওশন আরা আক্তারের ছোট ছেলে ইমন ভবিষ্যতে একজন গবেষক হতে চায়। সে সকলের দোয়া কামনা করেছে।
কাউখালীতে ৪১ প্রবাসীর বাড়িতে লাল পতাকা
পিরোজপুরের কাউখালীতে ৪১ প্রবাসীর বাড়িতে উড়ছে লাল পতাকা। করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধ করতে এসব বাড়িতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে প্রবাসীদের। সাধারণ মানুষকে সচেতন করতে উপজেলা প্রশাসন পতাকার মাধ্যমে বাড়ি চিহ্নিত করার পাশাপাশি সকলকে সতর্কভাবে চলাচলের নির্দেশনা দিয়েছেন। জানা গেছে, কাউখালী উপজেলায় বুধবার পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকা ৪১ প্রবাসীর বাড়ি চিহ্নিত করা হয়েছে। এসব বাড়ি এবং আশপাশের মানুষকে সচেতন করতে উপজেলা প্রশাসন ওইসব বাড়িতে লাল পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেয়। বুধবার বিকেলে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। পাশাপাশি তিনি হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়া লকডাউন ॥ করোনাভাইরাস সংক্রমণ রোধে নানা পদক্ষেপ
করোনাভাইরাস সংক্রামণ রোধে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা প্রশাসন বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন করে দিয়েছে। জনস্বার্থে এ লকডাউন করা হয়েছে বলে উপজেলার সর্বত্র মাইকিং করা হচ্ছে। অতীব জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে হওয়া যাবেনা। ‘নিজে সুস্থ্য থাকুন অন্যকেও সুস্থ্য রাখুন’ এ শ্লোগানে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মুদি, কাঁচা বাজার খোলা থাকার ঘোষণা দিয়ে অন্য সকল প্রকার দোকানপাট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পুরোপুরি বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। তবে ঔষধের দোকান সব সময় খোলা রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। শুধু ঔষদের দোকান ছাড়া নির্দেশিত অন্য দোকান খোলা পাওয়া গেলেবিস্তারিত পড়ুন
কাউখালীতে হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীরা পেলো বই ও হ্যান্ড স্যানিটাইজেশন সামগ্রী
পিরোজপুরের কাউখালীতে হোম কোয়ারেন্টিনে থাকা ৪১ প্রবাসী পেলো বই ও হ্যান্ড স্যানিটাইজেশন সামগ্রী। এসব বাড়িতে করোনা ভাইরাস প্রতিরোধে ব্লিচিং পাউডারের পানি ছিটাচ্ছে ফায়ার সার্ভিস ও স্থানীয় কর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে কাউখালী উপজেলা প্রশাসন উদ্যোগে স্যানিটাইজেশন সামগ্রী বিতরণ ও ব্লিচিং পাউডারের পানি ছিটানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা জানান, কাউখালী উপজেলার জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা/কর্মচারী, শিক্ষকবৃন্দ, সুশীল সমাজ, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের আর্থিক অনুদানে হোম কোয়ারেন্টাইনে থাকা ৪১ প্রবাসীর জন্য একটি বই, মাস্ক, প্যারাসিটমল ট্যাবলেট, হ্যান্ড স্যানিটাইজার, শুকনো খাবার, সাবান, ব্লিচিং পাউডারসহ একটি প্যাকেট বিতরণ করাবিস্তারিত পড়ুন
করোনাভাইরাস ॥ পিরোজপুরে চলাচল করছে ইজিবাইক-মোটর সাইকেল
করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে পিরোজপুরে বৃহস্পতিবার সকাল থেকে মার্কেটসমূহ, দোকাটপাট, বাস চলাচল বন্ধ থাকলেও জেলা শহরসহ বিভিন্ন এলাকায় চলছে ব্যাটারী চালিত ইজিবাইক, রিক্সা ও ভাড়ায় চালিত মোটর সাইকেল। লোকজনকে বাইরে চলাচল না করে ঘরে রাখার জন্য পিরোজপুর প্রায় লকডাউনের আওতায় আনার প্রচেষ্টা করা হলেও তা কিছুটা ব্যাহত হচ্ছে। মানুষজন এখনও একস্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে পিরোজপুর জেলা শহরসহ বিভিন্ন এলাকায় ইজিবাইক, রিক্সা ও ভাড়ায় চালিত মোটর সাইকেল চলতে দেখা গেছে। বাস চলাচল বন্ধ থাকার সুবাদে বর্তমানে ইজিবাইকগুলোতে ঠাসাঠাসি করে যাত্রী পরিবহন করা হচ্ছে। নেয়া হচ্ছে অতিরিক্ত ভাড়াও। এদিকে,বিস্তারিত পড়ুন
করোনাভাইরাস সংক্রমণ রোধে
স্বরূপকাঠীতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন
জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা ও পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে মাঠে নেমেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু ও অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার দু’টি ভাগে বিভক্ত হয়ে করোনাভাইরাস সংক্রমণ রোধে মানুষের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণসহ অভিযানে নামেন। এসময় উপজেলায় সব রকমের জনসমাগম, যানবাহন, দোকান পাট বন্ধ রাখতে মাঠে তাদের কঠোর অবস্থানে দেখা যায়। প্রশাসনের পূর্ব নির্ধারিত আইন মেনে অনেক ব্যবসায়ী দোকানপাট বন্ধসহ চালকরা যানবাহন চলাচল বন্ধ রাখেন। তবে রাস্তার পাশে অলিগলির কিছু কিছু দোকানপাট আইন অমান্য করে খোলা ছিল। তাদের মাঝে জনসচেতনতামূলকবিস্তারিত পড়ুন
মোল্লারহাটে আ’লীগ নেতাকে হত্যার চেষ্টা
বাগেরহাটের মোল্লারহাট উপজেলার আটজুড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পোল্ট্রি ব্যবসায়ী এমদাদুল হক (৪৫)কে হত্যার উদ্দেশ্যে তার ফার্মে ঢুকে মটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। অল্পের জন্য রক্ষা পেয়েছে ব্যবসায়ী ও তার কর্মচারীরা। বুধবার রাতে উপজেলার কামারগ্রামে মৌলি ডেইরি ফার্মে এ ঘটনা ঘটে। এমদাদুল হক কামারগ্রামে অবস্থিত মৌলি ডেইরি ফার্মের মালিক। ফার্মের ম্যানেজার পলাশ আহমেদ বলেন, রাত সাড়ে ৮টার দিকে ফার্মের বাউন্ডারির মধ্যে লোকের উপস্থিতি টের পাই। পরে মালিককে ফোন করি এবং যে পাশে শব্দ হচ্ছিল আমরা ওই পাশে দৌড়ে যাই। এর মধ্যে ফার্মের মালিক এমদাদুল হক চলে আসেন। তিনিবিস্তারিত পড়ুন
শরণখোলায় চায়না ঠিকাদার কোম্পানির ট্রলির চাপায় প্রতিবন্ধি কিশোরের মৃত্যু
বাগেরহাটের শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পেল্ডারের বেড়িবাঁধ নির্মানকারী চায়না ঠিকাদার কোম্পানির মাটি পরিবহনের ট্রলি চাপায় নজরুল ইসলাম (১৬) নামের এক প্রতিবন্ধি কিশোর নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন জানান, ইউনিয়নের দক্ষিণ চালিতাবুনিয়া গ্রামের হামিদ খানের ছেলে বাক প্রতিবন্ধি নজরুল ইসলাম বাড়ির পাশের নির্মানাধীন বেড়িবাধের ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় পাউবোর টেকসই বাঁধনির্মান কাজে নিয়োজিত ‘সিএইচডাব্লিউই’ নামের চায়নার ঠিকাদার প্রতিষ্ঠানের একটি ট্রলি পিছন দিক থেকে চাঁপা দিলে ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয়। ঘটনার পর ট্রলির চালকবিস্তারিত পড়ুন
