প্রধান সূচি

পিরোজপুরে করোনাভাইরাস প্রতিরোধে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জনহিতকর উদ্যোগ

‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে’ বিখ্যাত সংগীত শিল্পী ভুপেন হাজারিকার এ কালজয়ী গানের কথার সাথে সুর মিলিয়ে  পিরোজপুরের ভান্ডারিয়ায় মাঠে নেমেছে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মী বাহিনী। করোনাভাইরাসের সংক্রমন থেকে মানুষকে মুক্ত রাখতে ভান্ডারিয়া উপজেলাব্যাপীসহ আশেপাশের এলাকায় ব্যাপক জনহিতকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশনের উদ্যোগে ভান্ডারিয়া পৌরশহরের ১০টি পয়েন্টে সাবান ও পানি দিয়ে হাত হাত পরিস্কার পরিচ্ছন করার ব্যবস্থা করা হয়েছে। উপজেলা এলাকার বিভিন্ন প্রবেশমুখে সবধরনের যানবাহনে স্প্রে মেশিন দিয়ে জীবানু নাশক স্প্রে করা হচ্ছে।
উপজেলার ১০ হাজার সাধারণ মানুষের মাঝে মাক্স বিতরণ করা হয়েছে। ৫ হাজার ৫০ মিলিমিটার বোতলজাত হ্যান্ড সেনিটাইজার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। রিক্সা-ভ্যান চালক, ইজিবাইক চালক, দিনমজুরসহ উপজেলার ৩ হাজার নি¤œ আয়ের শ্রমজীবীকে ১০ কেজি করে চাল তাদের বাড়িতে পৌঁচ্ছে দেয়া হচ্ছে। যাতে করে তারা বর্তমান দুর্যোগপূর্ন সময়ে ঘরের বাইরে বের না হয়।
এছাড়া হাসপাতালের চিকিৎসকদের মাঝে ২৫০ সেট পিপিআই এক হাজার পিস হ্যান্ড গ্লোবস এবং এক হাজার হেড ক্যাপ বিতরণ করা হয়েছে ফাউন্ডেশনের পক্ষ থেকে।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন গুরুতর অসুস্থ রোগীকে দ্রুত উন্নত চিকিৎসা দিতে দুটি নতুন এ্যাম্বুলেন্স ক্রয় করে হাসপাতালে হস্তান্তর করেছেন। এছাড়া হাসপাতালে করোনার চিকিৎসার জন্য বিভিন্ন সরঞ্জামাদি ক্রয় বাবদ নগদ ১৩ লাখ টাকা অনুদান প্রদান করেছে।
হোম কোয়ারেন্টাইনের জন্য সরকারি কলেজের ছাত্রাবাসে প্রয়োজনীয় উপকরণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে। সেই সাথে শহরের থানা পার্কের কটেজটিতে ৪টি আইসোলেশন বেড স্থাপন করে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ. এম. জহিরুল ইসলাম বলেন, করোনা মোকাবেলায় স্থানীয় মিরাজুল ইসলাম ফাউন্ডেশনের অভাবনীয় মহতি উদ্যোগ প্রশংসার দাবি রাখে। করোনা সংকট মোকালায় এমন উদ্যোগ জনবান্ধব।
এ বিষয়ে উদ্যোক্তা সংগঠন মিরাজুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম বলেন, করোনা মোকাবেলায় আমাদের সকলের উচিত সচেতনভাবে কাজ করা। সমাজে যারা বিত্তবান আছেন তাদের সকলকে এই মূহূর্তে সাধারণ মানুষের সহায়তায় হাত বাড়ানো উচিৎ। আর আমার ফাউন্ডেশন থেকে সংকট মোকাবেলায় প্রয়োজনে আরও জনহিতকর উদ্যোগ নেওয়া হবে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial