Thursday, March 26th, 2020
স্বরূপকাঠীতে স্কুল ছাত্রীর আত্মহত্যা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার কামারকাঠি গ্রামে মায়ের সাথে অভিমান করে রেবেকা সুলতানা (১৬) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার রাতে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। সে ওই গ্রামের আব্দুল জব্বার শেখের মেয়ে এবং জগন্নাথকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনির ছাত্রী। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ওই দিন রাতে তার মা পড়াশুনার ব্যাপারে ভৎসনা করেন। এতে রেবেকা অভিমান করে গভীর রাতে ঘরের সামনের বারান্দায় রুয়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে বৃহস্পতিবার পিরোজপুর মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায়বিস্তারিত পড়ুন
বাগেরহাটে করোনাভাইরাস সন্দেহে এক নারী আইসোলেশনে
নভেল করোনাভাইরাস আক্রন্ত সন্দেহে বাগেরহাট সদর হাসপাতালে ২৬ বছর বয়সী এক নারীকে আইসোলেশনে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে জ্বর, সর্দি, কাশি নিয়ে হাসপাতালে এলে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষনের জন্য আইসোলেশনে পাঠান। এদিকে, ২৫ মার্চ পর্যন্ত বাগেরহাটে বিদেশ ফেরত ৩ হাজার ৮৩৩ জন প্রবাসী রয়েছেন। এদের মধ্যে ১ হাজার ২৯৭ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। গত ২৪ ঘন্টায় ৬৯ জন হোম কোয়ারেন্টাইনে গেছেন। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, সর্দি, জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে এলে সন্দেহভাজন হিসেবে পর্যবেক্ষনের জন্য এক নারীকে আইসোলেশনে পাঠানো হয়েছে। ওই নারী ১০দিন ধরে সর্দি, জ্বরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে স্বাধীনতা দিবস পালিত
পিরোজপুরে আনাড়ম্বরভাবে মহান স্বাধীনতা পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। এরপর সার্কিট হাউজে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন পতাকা উত্তোলন করেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী। দুপুরে মসজিদে বিশেষ দোয়া ও উপসনালয় বিশেষ প্রার্থনা করা হয়। সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
