প্রধান সূচি

পিরোজপুরে করোনা ভাইরাস সচেতনতায় ও প্রতিরোধে জেলা ছাত্রলীগের কার্যক্রম

পিরোজপুরে করোনাভাইরাস সচেতনতায় ও প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, হ্যান্ড গ্লোবস, সাবান ও লিফলেট বিতরণ করেছে জেলা ছাত্রলীগ। বুধবার দুপুরে স্থানীয় টাউন ক্লাব থেকে শুরু করে বিভিন্ন দলে ভাগ হয়ে জেলা শহরের বিভিন্ন স্থানে পথচারীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল  ইসলাম টিটু, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শওকত খান, বারী তালুকদার জয়েন, পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ ইকবাল, জেলা ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান জুম্মান, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রসংসদের সাবেক ক্রীড়া সম্পাদক সৈয়দ মাঈন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আদনান প্রিন্স, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আমীর হামযা, জেলা ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান জুম্মানসহ জেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial