প্রধান সূচি

Wednesday, March 25th, 2020

 

করোনাভাইসরাস ॥ পিরোজপুরে বৃহস্পতিবার থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

করোনাভাইসরাস প্রাদুর্ভাবরোধে আগামীকাল বৃহস্পতিবার থেকে পিরোজপুরে মার্কেট, বিপনি বিতানসহ সকল প্রকার দোকান-পাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। জেলা ব্যবসায়ী সমিতির এক জরুরী সভায় এ নির্দেশ দেয়া হয়েছে। জেলা সদরসহ জেলার সকল হাট-বাজারের দোকান-পাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব। তবে ঔষধ, কাঁচা ও মাছ-মাংসের বাজার, মুদি, ফলের দোকান, বেকারী, সিলিন্ডার গ্যাস ডিলার ও চালের দোকান বন্ধের আওতামুক্ত থাকবে বলে তিনি জানান। এদিকে, বুধবার থেকেই জেলার ভান্ডারিয়া উপজেলা সদরের দোকান-পাট বন্ধ করে দেন উপজেলা প্রশাসন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমূলবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় করোনাভাইরাস প্রাদুর্ভাবরোধে কঠোর অবস্থানে উপজেলা পরিষদ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় নোবেল করোনাভাইরাস প্রাদুর্ভাবরোধে কঠোর অবস্থানে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। ভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক প্রচার প্রচারনা চলছে পৌর শহরসহ উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রামীণ জনপদে। উপজেলা পরিষদের পক্ষ থেকে ঔষধ বিতরণ, স্প্রে, প্র্রচার মাইকিং এবং  প্রশাসনের আইন যারা মানছে না তাদের মোবাইল কোর্টের আওতায় আনা হয়েছে। এদিকে, প্রশাসনের পক্ষ থেকে বার বার বলা হচ্ছে করোনাভাইরাস কোন আতঙ্ক নয় বরং এটি প্রতিরোধে প্রয়োজন নিয়ম মানা। নিয়মের মধ্যে নিজে পরিস্কার থাকা, বাড়ি, ঘর পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং যদি প্রবাসী কেউ বাড়িতে এসে থাকে তাদেরকে ঘরের একটি কক্ষে কমপক্ষে ১৪দিন রাখা। তারবিস্তারিত পড়ুন


পিরোজপুরে করোনা ভাইরাস সচেতনতায় ও প্রতিরোধে জেলা ছাত্রলীগের কার্যক্রম

পিরোজপুরে করোনাভাইরাস সচেতনতায় ও প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, হ্যান্ড গ্লোবস, সাবান ও লিফলেট বিতরণ করেছে জেলা ছাত্রলীগ। বুধবার দুপুরে স্থানীয় টাউন ক্লাব থেকে শুরু করে বিভিন্ন দলে ভাগ হয়ে জেলা শহরের বিভিন্ন স্থানে পথচারীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল  ইসলাম টিটু, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শওকত খান, বারী তালুকদার জয়েন, পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ ইকবাল, জেলা ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান জুম্মান, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রসংসদের সাবেক ক্রীড়া সম্পাদক সৈয়দ মাঈন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আদনান প্রিন্স, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আমীর হামযা,বিস্তারিত পড়ুন


স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় বাগেরহাট হাসপাতালে পিপিই বিতরণ করছে সিটিল্যাব

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম (পিপিই) বিনামূল্যে বিতরণ করেছে স্থানীয় বেসরকারী ডায়াগষ্টিক ও কনস্যালটেশন সেন্টার ‘সিটিল্যাব’। বুধবার দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবিরের হাতে আনুষ্ঠানিকভাবে পিপিই তুলে দেন সিটিল্যাবের পরিচালক সরদার নাসির উদ্দিন। এসময় সদর হাসপাতালের সিনিয়র কনস্যালটেন্ট (অর্থপেডিক্স) ডা. এস এম শাহনেওয়াজ, মেডিসিন কনস্যালটেন্ট সাঈদ আহমেদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিটিল্যাব ডায়াগষ্টিক ও কনস্যালটেশন সেন্টারের পরিচালক সরদার নাসির উদ্দিন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় অজানা শঙ্কায় বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা কথা বিবেচনা করে সরকারেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial