প্রধান সূচি

ভান্ডারিয়ায় করোনাভাইরাস প্রাদুর্ভাবরোধে কঠোর অবস্থানে উপজেলা পরিষদ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় নোবেল করোনাভাইরাস প্রাদুর্ভাবরোধে কঠোর অবস্থানে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। ভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক প্রচার প্রচারনা চলছে পৌর শহরসহ উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রামীণ জনপদে।

উপজেলা পরিষদের পক্ষ থেকে ঔষধ বিতরণ, স্প্রে, প্র্রচার মাইকিং এবং  প্রশাসনের আইন যারা মানছে না তাদের মোবাইল কোর্টের আওতায় আনা হয়েছে।

এদিকে, প্রশাসনের পক্ষ থেকে বার বার বলা হচ্ছে করোনাভাইরাস কোন আতঙ্ক নয় বরং এটি প্রতিরোধে প্রয়োজন নিয়ম মানা। নিয়মের মধ্যে নিজে পরিস্কার থাকা, বাড়ি, ঘর পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং যদি প্রবাসী কেউ বাড়িতে এসে থাকে তাদেরকে ঘরের একটি কক্ষে কমপক্ষে ১৪দিন রাখা। তার ব্যবহৃত জিনিসপত্রও আলাদা করে সরবরাহ করা। ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম জানান, করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোর কারন নেই, তবে সর্বোচ্চ সচেতন এবং সতর্ক অবস্থায় সরকারি নিয়ম মেনে চলা উচিত সকলের। উপজেলা প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে দুর্যোগ মোকাবেলা কমিটির জরুরী সভা, লিফলেট বিতরণ, মাইকিং চলছে উপজেলার সর্বত্র।

এদিকে, উপজেলা পরিষদের পক্ষ থেকে ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম মিরাজ তার প্রতিষ্ঠিত মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ৮০জন স্বেচ্ছাসেবক প্রতিদিন উপজেলার ৮টি স্পটে যানবাহন, গণপরিবহন, রেন্ট-এ-কার, মোটর সাইকেল চালক এবং যাত্রীদের স্প্রে করার কাজ করে চলছে। এছাড়া জরুরী প্রয়োজনে ফাউন্ডেশনের পক্ষ থেকে দুটি এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।

করোনাভাইরাস এর কারণে দুর্যোগকালীন সময়ে উপজেলার রিক্স চালক, অটো-ভ্যান চালকসহ নিম্নআয়ের ৩ হাজার শ্রমজীবীর তালিকা করে তাদের ১০ কেজি করে চাল দেওয়ারও ব্যবস্থা করেছে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial