বাগেরহাটে ভোটার দিবস পালিত
‘ভোটার হয়ে দেশ গড়ায় অংশ নেব’ এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। সোমবার সকালে জেলা নির্বাচন অফিসের আয়োজনে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসিলাহা মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। র্যালী শেষে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।
পরে এসিলাহা মিলনায়তনের জেলা নির্বাচন অফিসার ফরাজী বেনজির আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোজাফফর হোসেন প্রমুখ।
Please follow and like us:
« দেশে ফিরেছে ৩ কিশোরসহ ৫ জন ॥ উদ্ধারের অপেক্ষায় আরো ৬ জন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে জাতীয় ভোটার দিবস পালিত »
