প্রধান সূচি

কাউখালীতে জাতীয় ভোটার দিবস পালিত

‘ভাটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ এ প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরের কাউখালী উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা।

বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সমুন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, উপজেলা জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক শাহা আলম নসু, মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকার, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান।

উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial