Monday, March 2nd, 2020
কাউখালীতে জাটকা বিক্রির অপরাধে জরিমানা
পিরোজপুরের কাউখালীতে সোমবার জাটকা বিক্রির অপরাধে দুইজনকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা এ জরিমানা করেন। সোমবার সন্ধ্যায় ইউএনও’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চিরাপাড়া অস্থায়ী বাজারে অভিযান চালায়। এসময় বাজারে জাটকা বিক্রির দায়ে মাছ ব্যবসায়ী কবীর শেখ (৩৫)কে ৩ হাজার টাকা এবং দুলাল হাওলাদার (৩৪)কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জাটকা বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। পরে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
দুর্নীতির মামলায় সাবেক এমপি আউয়ালের আদালতে হাজির হওয়ার খবরে পিরোজপুরে আদালত পাড়ায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা
পিরোজপুর জেলা জজ আদালত এলাকায় আজ সোমবার সকাল থেকে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। জানা গেছে, দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলার আসামী পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল এদিন জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করার কথা ছিল। আর এ কারণে আদালত আদালত পাড়াসহ আশেপাশের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আদালত এলাকায় জনসাধারণের চলাচলেও কিছু নিয়ন্ত্রন করা হয়। আদালতে মামলার কাজে আসা লোকজনকে তাদের আইনজীবী বা মহরারকে সাথে নিয়ে ঢুকতে দেয়া হয়। এ বিষয়ে পিরোজপুর সদর থানারবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জাতীয় ভোটার দিবস উদযাপন
জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে সোমবার পিরোজপুরে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়। পিরোজপুরের শহীদ ভাগিরথী চত্বরের অফিসার্স ক্লাব এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে এসে শেষ হয়। এখানে জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর রহমান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী, সিনিয়র সাংবাদিক মাহমুদবিস্তারিত পড়ুন
বাগেরহাটে পল্লী বিদ্যুতের গণশুনানী
বাগেরহাটে গ্রাহকদের সমস্যা সমাধান ও সেবা সহজিকরণের লক্ষে পল্লী বিদ্যুতের উদ্যোগে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে বাগেরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। বাগেরেহাট পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি মো. জামিল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন। বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমান, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. ইমদাদুল ইসলাম, সহকারি জেনারেল ম্যানেজার ব্রজ গোপাল দেবনাথ, সদর থানার ওসি (তদন্ত) ফকির পান্নু মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলাবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ভূমি সেবা মেলা অনুষ্ঠিত
‘মুজিব বর্ষের অঙ্গীকার, ভূমি সেবায় শুদ্ধাচার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় সোমবার ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে ডিজিটাল ভূমি সেবা প্রদান, ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায় সহজিকরণ ও ভূমি বিষয়ে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা ভূমি অধিদপ্তরের উদ্যোগে ভূমি অফিস চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলা উপলক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ। অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউরবিস্তারিত পড়ুন
পাইকগাছায় শাহিনের ইটভাটা দুই ভাই জবর দখলে রাখার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে
পাইকগাছা থানার শালিসের সিদ্ধান্ত উপেক্ষা করে জিয়াদুল ও রেজাউল দুই ভাই এনএসবি ইট ভাটা জবর দখল করে রাখার পায়তারা করছে বলে অভিযোগ হয়েছে। সোমবার ইটভাটা ছেড়ে দেওয়ার কথা থাকলেও ভাটা না ছাড়ায় ভাটার মালিকের স্ত্রী সোনালী বেগম থানায় সাধারণ ডায়েরী করেছেন। যার নম্বর ৮০। অভিযোগ সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার পুরাইকাটীতে শাহিনুর রহমানের এনএসবি ব্রিকস নামে একটি ইট-ভাটা রয়েছে। ভাটা পরিচালনা করতে গিয়ে কয়েক বছরে তিনি প্রায় ৩ কোটি টাকার ঋণগ্রস্থ হয়ে পড়ে। এরমধ্যে পাওনাদার রেজাউল ইসলাম ও জিয়াদুল ইসলাম শাহিনের নিকট প্রায় ২৮ লাখ ৩০ হাজার টাকা পাবে। পুরাইকাটীবিস্তারিত পড়ুন
পিরোজপুরে গুলি করে ও কুপিয়ে আইনজীবী সহকারীকে খুন
পিরোজপুরে সিদ্দিকুর রহমান খলিফা (৬০) নামে এক আইনজীবী সহকারীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ শংকরপাশা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান খলিফা ওরফে সিদ্দিক মহুরী দক্ষিণ শংকরপাশা গ্রামের মৃত কাসেম আলী খলিফার ছেলে। তিনি পিরোজপুর জেলা জজ আদালতে আইনজীবী সহকারীর কাজ করতেন এবং শংকরপাশা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। নিহতের আত্মীয় শহিদুল ইসলাম খলিফা জানান, সকালে জেলা জজ আদালতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে কিছু দূর গেলে সন্ত্রাসীরা মোটর সাইকেলে এসে সিদ্দিককে ধারালো অস্ত্র দিয়েবিস্তারিত পড়ুন
পিরোজপুরে মেয়র কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন
পিরোজপুরে মেয়র কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে জেলা স্টেডিয়ামে এ ক্রিকেট লীগের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র সাইদুল্লাহ লিটন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এডভোকেট খান মো. আলাউদ্দিন, অতিরিক্ত সাধারণ সম্পাদক সাদেক আহমেদ শাহাদাত, কোষাধ্যক্ষ মো. শাহাদাত হোসেন, সদস্য এম এ রব্বানী ফিরোজসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব। ক্রিকেট লীগে জেলার ৬টি ক্লাব অংশ গ্রহণ করছে।
বাগেরহাটে সময়ের আলো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাগেরহাটে দৈনিক সময়ের আলো পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে মিলিত হয়। পত্রিকাটির বাগেরহাট প্রতিনিধি শেখ আসাদ এর সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল ইসলাম, বাগেরহাট সদর থানার ওসি মাহাতাব উদ্দিন, প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোজাফ্ফর হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসানুল করিম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, পৌর কাউন্সিলর আবুল হাসেম সিপন, ডিবিসি প্রতিনিধি ইসরাতবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় জাতীয় ভোটার দিবস পালিত
জেলার ভান্ডারিয়া উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অধিদপ্তরের যৌথ উদ্যোগে ‘ভোটার হয়ে ভোট দিবে, দেশ গড়ায় অংশ নেবে’ এ শ্লোগান সম্বলিত ব্যানার, প্লাকার্ডসহ একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা নির্বাচন অফিসার মো. মোস্তফা কামাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন, বিআরডিপি কর্মকর্তা তারিকুল ইসলাম, মুনিয়া আক্তারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহনবিস্তারিত পড়ুন
