কাউখালীতে জাটকা বিক্রির অপরাধে জরিমানা
পিরোজপুরের কাউখালীতে সোমবার জাটকা বিক্রির অপরাধে দুইজনকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা এ জরিমানা করেন।
সোমবার সন্ধ্যায় ইউএনও’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চিরাপাড়া অস্থায়ী বাজারে অভিযান চালায়। এসময় বাজারে জাটকা বিক্রির দায়ে মাছ ব্যবসায়ী কবীর শেখ (৩৫)কে ৩ হাজার টাকা এবং দুলাল হাওলাদার (৩৪)কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জাটকা বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। পরে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
Please follow and like us:
« দুর্নীতির মামলায় সাবেক এমপি আউয়ালের আদালতে হাজির হওয়ার খবরে পিরোজপুরে আদালত পাড়ায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) দুদকের মামলায় পিরোজপুরের সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রী’র জামিন নামঞ্জুর ॥ ৪ ঘন্টা পরে ফের জামিন মঞ্জুর ॥ জেলা জজ ষ্ট্যান্ড রিলিজ »
