ভান্ডারিয়ায় ভূমি সেবা মেলা অনুষ্ঠিত
‘মুজিব বর্ষের অঙ্গীকার, ভূমি সেবায় শুদ্ধাচার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় সোমবার ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে।
মুজিববর্ষ উপলক্ষে ডিজিটাল ভূমি সেবা প্রদান, ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায় সহজিকরণ ও ভূমি বিষয়ে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা ভূমি অধিদপ্তরের উদ্যোগে ভূমি অফিস চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলা উপলক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ।
অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ভান্ডারিয়া থানর ওসি (তদন্ত) মো. কামাল হোসেন, ভূমি সেবা গ্রহিতা মোফাজ্জেল হোসেন নিউটন মিয়া।
Please follow and like us:
« পাইকগাছায় শাহিনের ইটভাটা দুই ভাই জবর দখলে রাখার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে পল্লী বিদ্যুতের গণশুনানী »
