প্রধান সূচি

বাগেরহাটে পল্লী বিদ্যুতের গণশুনানী

বাগেরহাটে গ্রাহকদের সমস্যা সমাধান ও সেবা সহজিকরণের লক্ষে পল্লী বিদ্যুতের উদ্যোগে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে বাগেরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। বাগেরেহাট পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি মো. জামিল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন।

বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমান, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. ইমদাদুল ইসলাম, সহকারি জেনারেল ম্যানেজার ব্রজ গোপাল দেবনাথ, সদর থানার ওসি (তদন্ত) ফকির পান্নু মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, মেডিকেল অফিসার  ডা. আদনান হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ সমসের আলী প্রমুখ।

বক্তারা বলেন, মুজিববর্ষকে আমরা পল্লী বিদ্যুতের সেবা বর্ষ হিসেবে ঘোষণা করেছি। পল্লী

গণশুনাণীতে বাগেরহাট সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যসহ পল্লী বিদ্যুতের গ্রাহকরা অংশগ্রহণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial