প্রধান সূচি

Monday, March 2nd, 2020

 

কাউখালীতে জাতীয় ভোটার দিবস পালিত

‘ভাটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ এ প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরের কাউখালী উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সমুন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, উপজেলা জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক শাহা আলম নসু,বিস্তারিত পড়ুন


বাগেরহাটে ভোটার দিবস পালিত

‘ভোটার হয়ে দেশ গড়ায় অংশ নেব’ এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। সোমবার সকালে জেলা নির্বাচন অফিসের আয়োজনে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসিলাহা মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে এসিলাহা মিলনায়তনের জেলা নির্বাচন অফিসার ফরাজী বেনজির আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোজাফফর হোসেন প্রমুখ।


মানবাধিকার খবরের সহায়তায়

দেশে ফিরেছে ৩ কিশোরসহ ৫ জন ॥ উদ্ধারের অপেক্ষায় আরো ৬ জন

মানবাধিকার খবরের সার্বিক সহযোগিতায় প্রায় দুই বছর পর দেশে ফিরলো বাগেরহাটের ৩ কিশোর। কাজ দেওয়ার কথা বলে পাচারকারীরা তাদেরকে অবৈধ পথে ভারতের পশ্চিম বঙ্গে নিয়ে যায়। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় অভিভাবকরা সরল বিশ্বাসে পাচারকারীদের প্রলোভনে পরে তাদের হাতে তুলে দিয়েছিল। কিছুদিন যাওয়ার পর ৩ কিশোর বুঝতে পারে তাদেরকে পাচারের উদ্দেশ্যে ভারতে নিয়ে আসা হয়েছে। তারা কৌশলে পালিয়ে সীমানা পার হওয়ার সময় বিএসএফ এর হাতে আটক হয়। পরবর্তীতে তাদের ভারতের পশ্চিমবঙ্গের বারাসাত সেফ হোম কিশলায়ে ঠাঁই হয়। কিশলায় হোমে প্রায় ২ বছর তাদের মানবতার জীবন কাটাতে হয়। অবশেষে নানা আইনি জটিলতাবিস্তারিত পড়ুন


চিতলমারীতে শিশু মেলা অনুষ্ঠিত

বাগেরহাটের চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় বাগেরহাট জেলা তথ্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে চিত্রাঙ্কণ, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের উদ্যোগে বিভিন্ন স্টল প্রদর্শণের মাধ্যমে এ মেলা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১ টায় মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলাস্থলে এসে শেষ হয়। শিশু মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি ছিলেন,বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে জেলের লাশ উদ্ধার

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় আবুল হোসেন খান (৬০) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে জেলার ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের চর বলেশ^র গ্রামের একটি মাঠ থেকে জেলে আবুল হোসেন খানের লাশ উদ্ধার করা হয় বলে জানান ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান। আবুল হোসেন খান বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেরার বদনীভাঙ্গা গ্রামের মৃত নাদিম খানের ছেলে। ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, সোমবার সকালে সংবাদ পেয়ে পুলিশ বালিপাড়া ইউনিয়নের চর বলেশ^র গ্রামের একটি মাঠ থেকে গালায় মাফলার পেঁচানো অবস্থায় জেলে আবুল হোসেন খানের লাশ উদ্ধার করে। এটি হত্যা নাবিস্তারিত পড়ুন


মোংলায় চায়না নাগরিকসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাটের মোংলায় বিপুল পরিমান চায়না মদসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। এদের মধ্যে ৩ জন চায়না নাগরিক রয়েছেন। রবিবার গভীর রাতে মোংলা উপজেলার পশুর নদী সংলগ্ন সাইলো এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ৩শ’ বোতল চায়না মদ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার চিটাগং রোডের মনসুর আহমেদের ছেলে হাসানাত (২৮), বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার সোনাখালী গ্রামের মো. আফজাল সিকদার ছেলে মো. রুমন সিকদার (৩২), চিনা নাগরিক জে সনের ছেলে জেরী (২৬), জ্যাক জিয়াও চ্যাংয়ের ছেলে জ্যাক জিয়া (৩৩), লিং হং’র ছেলেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial