প্রধান সূচি

তৈরী করা হচ্ছে বিশাল নৌকা মঞ্চ ॥ স্বপ্নের পদ্মা সেতু

ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিয়ে চলছে ব্যাপক প্রস্তুতি

আগামী ররিবার (১লা মার্চ) অনুষ্ঠিত হবে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। আর এ সম্মেলন সুন্দর এবং মনোমুগ্ধকর করতে সম্মেলন স্থলে চলছে ব্যাপক প্রস্তুতির কাজ। সম্মেলনের সভা মঞ্চের জন্য তৈরী করা হচ্ছে বিশাল আকৃতির নৌকা। নির্মান করা হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু।
শুক্রবার বিকেলে সম্মেলন স্থল উপজেলার বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রায় পাঁচ বিঘা (স্থানীয় মাপের ২০ কাঠায় বিঘা) নিয়ে মাঠের উত্তর প্রান্তে বিশাল নৌকা সাদৃশ্য মঞ্চ তৈরী করা হয়েছে। ১৬০ ফুট লম্বা এবং ৩৩ ফুট চওড়া সুবিশাল নৌকা মঞ্চে আমন্ত্রিত অতিথিবৃন্দ বসবেন।
মঞ্চের পূর্বপাশে নির্মান করা হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু’র ৩০০ ফুট অবকাঠামো। রয়েছে সেতু সংলগ্ন অতিথিদের প্রবেশদ্বার। পশ্চিম প্রান্তে রয়েছে মুজিবীয় সুভেচ্ছা সম্বলিত সুদৃশ্য ব্যানার, ফ্যাস্টুন। তৈরী করা হয়েছে বিশাল পান্ডেল। মাঠের দু’প্রান্তে প্রবেশদ্বার রয়েছে। এক প্রান্ত থেকে অতিথিবৃন্দ এবং অন্য প্রান্ত থেকে দলীয় নেতা-কর্মী এবং জনসাধারণ মাঠে প্রবেশ করবে। সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা বিভিন্ন সড়কে নির্মান করা হয়েছে কয়েক’শ তোরণ। লাগানো হয়েছে ব্যানার, ফেষ্টুন, বোর্ড। সম্মেলন স্থলে বিশেষ আয়োজনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সাফল্য এবং উন্নয়নের চিত্রও তুলে ধরা হবে।
মাঠে পদ্মা সেতু, নৌকার মঞ্চ এবং প্যান্ডেলসহ সড়কে সড়কে বাহারী তোরণ নির্মানে প্রতিদিন ১০০ মিস্ত্রী অবিরাম কাজ করে চলছে। প্রায় এক মাস পূর্ব থেকে কাজ শুরু করেছে বলে জানান মিস্ত্রী দেবাশীস।
মাঠের বিভিন্ন কাজ দেখভাল করছেন উপজেলা আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। ছাত্রলীগ আতিক মুন্সি নামের এক নেতা জানান, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা, তদারকি করছেন প্রজন্মের তরুন উদীয়মান নেতা ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ।

তিনি আরো জানান, কৃত্রিম নৌকা ও পদ্মা সেতুর ডিজাইন এবং মাঠ সজ্জার সকল পরিকল্পনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজের। আর সম্মেলনস্থলসহ সম্মেলনের যাবতীয় কাজ দেখভাল করছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার। তার নির্দেশনায় মাঠে ছাত্রলীগ, যুবলীগের উপজেলা, পৌরসভা ছাড়াও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড নের্তৃবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মাঠে আলাপ হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দারের সাথে। তিনি সাংবাদিকদের জানান, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন গত ১৯ তারিখ হওয়ার কথা ছিল। কিন্তুু নানা কারণে সে তারিখ পরিবর্তন হয়ে আগামী ১লা মার্চ রবিবার অনুষ্ঠিত হবে। আর এ সম্মেলন সফল করতে আমাদের সকল পর্যায়ের নেতা-কর্মী দিন রাত কাজ করে যাচ্ছে।
শুক্রবার বিকেলে ভাারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ সম্মেলনস্থল পরিদর্শন করেন। সম্মেলন সফল করতে তিনি মাঠে অগ্রজ এবং অনুজদের সাথে কাজের তদারকি করছেন। এসময় পিরোজপুর জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট শহিদুল খান পান্না, টুঙ্গীপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক জোমাদ্দার, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম স্বপন সিকদার, যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, যুগ্ন সাধারণ সম্পাদক লিটন পেশকার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওয়াহীদ মন্নান উজ্জল হাওলাদার, ছাত্রলীগের আহবায়ক রিসান সিকদার, যুগ্ন আহবায়ক আল আমিন সরদারসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ মাঠে উপস্থিত ছিলেন।
এদিকে, সম্মেলন স্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের স্বপ্নের পদ্মা সেতু এবং সুবিশাল কৃত্রিম নৌকা দেখতে প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন স্তরের নারী-পুরুষ ও দর্শনার্থী মাঠে ভীড় করছে। অনেকে স্মরণকালের স্মরণীয় এ দৃশ্যের সাথে নিজেকে ধরে রাখতে তুলছে সেলফি। সম্মেলন অনুষ্ঠানের দিনে ভিড়ের কারণে কাছ থেকে এই সুদৃশ্য নৌকা ও সেতু দেখার সৌভাগ্য নাও থাকতে পারে তাই আগে থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ এবং তাদের তাদের পরিবারের সদস্যরা নৌকা ও সেতুর কাছে ছবি তুলে নিচ্ছে।
এসময় দর্শনার্থীরা মনোমুগ্ধকর এ আয়োজনে কত খরচ হতে পারে সে হিসেবও করছে তারা। কেউ কেউ বলছেন প্রায় কোটি ছাড়াবে, আবার কেউ কেউ বলছে কোটির নিচে থাকবে। তবে তাদের মধ্যে আনন্দ লক্ষ্য করা গেছে যে, খরচ যাই হোক ভান্ডারিয়া এই প্রথম এ রকম বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের সম্মেলন অতীতে কেউ আয়োজন করতে পারেনি। তাই দর্শনার্থীসহ ভান্ডারিয়াবাসী সম্মেলনের প্রধান আয়োজক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজকে ধন্যবাদ জানান।
আগামী রবিবার অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা এডভোকেট আফজাল হোসেন।
সম্মেলন উদ্বোধন করবেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি একেএমএ আউয়াল। প্রধান বক্তা পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার। সভাপতিত্ব করবেন ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার এবং অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম মিরাজ।
উল্লেখ্য, গত ২০১৪ সালের অক্টোবর মাসে ভান্ডারিয়া উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে ফাইজুর রশিদ খশরু জোমাদ্দারকে সভাপতি এবং মো. মিরাজুল ইসলাম মিরাজকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial