পিরোজপুর প্রেসক্লাবের বনভোজন অনুষ্ঠিত
পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পিরোজপুরের ডিসি পার্কে এ বনভোজন অনুষ্ঠিত হয়।
বনভোজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ সৈয়দ আলী আজম,
পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব পাল, সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বসির আহম্মেদসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
শহরতলীর নামাজপুর এলাকায় বলেশ্বর নদের তীরঘেষা ডিসি পার্কের ছায়া নিবিড় মনোরম পরিবেশে অনুষ্ঠিত বনভোজনে প্রেসক্লাবের সদস্যবৃন্দের পরিবারের সদস্যরা অংশ গ্রহন করে।
সকাল থেকে বনভোজন স্থলে গান পরিবেশনা, শিশুদের বল নিক্ষেপ খেলা, মহিলাদের বালিশ খেলা, সদস্যদের হাড়ি ভাঙ্গা খেলাসহ বিভিন্ন বিনোদনমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ এবং র্যাফেল ড্র।
