Friday, February 28th, 2020
তৈরী করা হচ্ছে বিশাল নৌকা মঞ্চ ॥ স্বপ্নের পদ্মা সেতু
ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিয়ে চলছে ব্যাপক প্রস্তুতি
আগামী ররিবার (১লা মার্চ) অনুষ্ঠিত হবে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। আর এ সম্মেলন সুন্দর এবং মনোমুগ্ধকর করতে সম্মেলন স্থলে চলছে ব্যাপক প্রস্তুতির কাজ। সম্মেলনের সভা মঞ্চের জন্য তৈরী করা হচ্ছে বিশাল আকৃতির নৌকা। নির্মান করা হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। শুক্রবার বিকেলে সম্মেলন স্থল উপজেলার বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রায় পাঁচ বিঘা (স্থানীয় মাপের ২০ কাঠায় বিঘা) নিয়ে মাঠের উত্তর প্রান্তে বিশাল নৌকা সাদৃশ্য মঞ্চ তৈরী করা হয়েছে। ১৬০ ফুট লম্বা এবং ৩৩ ফুট চওড়া সুবিশাল নৌকা মঞ্চে আমন্ত্রিত অতিথিবৃন্দ বসবেন।বিস্তারিত পড়ুন
