প্রধান সূচি

পিরোজপুরে গুজব বিরোধী পথ নাটক

পিরোজপুরে ‘শূন্যন রেপার্টরি’ থিয়েটারের প্রযোজনায় গুজব ও অপপ্রচার বিরোধী ‘মৃত্যু মৃত্যু খেলা’ পথ নাটক পরিবেশিত হয়েছে।

জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার বিকেলে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মোড়ের বঙ্গবন্ধু চত্বরে নাটকটি পরিবেশিত হয়। মান্নান হিরা রচিত এবং সাজিদুর রহমান নির্দেশিত পথ নাটকটির তত্বাবধানে ছিলেন ‘শূন্যন রেপার্টরি’ থিয়েটারের প্রধান নির্বাহী মোমেনা চৌধুরী।

পথ নাটক অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়তুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহনেওয়াজ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial