Tuesday, February 18th, 2020
জেলা পুলিশের আয়োজনে মুক্তিযুদ্ধ ভিত্তিক মঞ্চ নাটক ‘লাল জমিন’ মঞ্চস্থ
মহান মুক্তিযুদ্ধের চেতনা সবার মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে মুক্তিযুদ্ধ ভিত্তিক মঞ্চ নাটক ‘লাল জমিন’ মঞ্চস্থ হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় জেলা পুলিশ লাইনসে এ নাটক মঞ্চস্থ হয়। নাটকটি রচনা করেছেন মান্নান হিরা। এতে অভিনয় করেছেন দেশবরণ্য মঞ্চ অভিনেত্রী মোমেনা চৌধুরী ও তার দল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটক উপভোগ করেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি পিরোজপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদবিস্তারিত পড়ুন
ছেলেকে সৌদী আরবে নিয়ে যাওয়ার বিনিময়ে রোহিঙ্গাকে সাহায়তা করা হয়
পিরোজপুরে রোহিঙ্গাকে সহায়তাকারী এক মহিলা আটক
পিরোজপুরে রোহিঙ্গা আটকের ঘটনায় শাহিনুর বেগম (৪০) নামে এক মহিলাকে আটক করেছে পিরোজপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দুপুর ২টার দিকে জেলার ভান্ডারিয়া উপজেলা পরিষদ সংলগ্ন সড়ক থেকে তাকে আটক করা হয়। আটক শাহিনুর ভান্ডারিয়া উপজেলার ইকড়ি গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। বর্তমানে তিনি ভান্ডারিয়া পৌর শহরের ২নং ওয়ার্ডে একটি বাসায় ভাড়া থাকেন। পুলিশ জানায়, আটক রোহিঙ্গা মো. জামালের কথিত মা শাহিনুর। সে রোহিঙ্গা জামালকে ভান্ডারিয়ায় আশ্রয় দিয়ে পিরোজপুর থেকে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট করিয়ে দেওয়ার সহাযোগিতা করছিল। পিরোজপুর ডিবি পুলিশ এর আগে গত রবিবার মো. জামাল (২১) নামে ঐ রোহিঙ্গা আটকবিস্তারিত পড়ুন
পিরোজপুরে গুজব বিরোধী পথ নাটক
পিরোজপুরে ‘শূন্যন রেপার্টরি’ থিয়েটারের প্রযোজনায় গুজব ও অপপ্রচার বিরোধী ‘মৃত্যু মৃত্যু খেলা’ পথ নাটক পরিবেশিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার বিকেলে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মোড়ের বঙ্গবন্ধু চত্বরে নাটকটি পরিবেশিত হয়। মান্নান হিরা রচিত এবং সাজিদুর রহমান নির্দেশিত পথ নাটকটির তত্বাবধানে ছিলেন ‘শূন্যন রেপার্টরি’ থিয়েটারের প্রধান নির্বাহী মোমেনা চৌধুরী। পথ নাটক অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়তুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহনেওয়াজ উপস্থিত ছিলেন।
কাউখালীর আমরাজুড়ি ইউপি’র উপনির্বাচন ২৯ মার্চ
পিরোজপুরের কাউখালী উপজেলার ২নং আমরাজুড়ি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯মার্চ রবিবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের উপ সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত পত্রে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ এর ২০ ধারা এবং স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা-২০১০ এর বিধি ১০ অনুসারে নির্বাচন কমিশন বিভিন্ন শূন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠানের আওতায় কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের ১নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনী তফসিল ঘোষণা করেন। আগামী ২৯ মার্চ উপজেলার ২নং আমরাজুড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডেরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরের মঠবাড়িয়ায় নিজাম হাওলাদার (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার তেতুলতলা বাজারে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিজাম উপজেলার হারজী নলবুনিয়া গ্রামের আ. আজিজ হাওলাদারের ছেলে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার টিকিকাটা ইউনিয়নের তেতুলতলা বাজারে মাদক কেনাবেচা করছে এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নিজামকে ধাওয়া করে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান জানান, গ্রেফতারকৃত নিজাম হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।বিস্তারিত পড়ুন
ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল স্থগিত
সম্মেলনের এক দিন আগে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল স্থগিত করেছে জেলা কমিটি। ৬ বছর পর মঙ্গলবার ছিল ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ায় আগের দিন সোমবার দুপুরে অফিসে বসে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম মতিউর রহমান হার্টস্টোকে অসুস্থ হয়ে পরে। তাকে দ্রুত খুলনা ফরটিকস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে। সভাপতির অসুস্থতার কারণে জেলা আওয়ামী লীগ ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সোমবার রাতে স্থগিত করেছেন বলে জানান, উপজেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
