প্রধান সূচি

ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল স্থগিত

সম্মেলনের এক দিন আগে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল স্থগিত করেছে জেলা কমিটি। ৬ বছর পর মঙ্গলবার ছিল ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ায় আগের দিন সোমবার দুপুরে অফিসে বসে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম মতিউর রহমান হার্টস্টোকে অসুস্থ হয়ে পরে। তাকে দ্রুত খুলনা ফরটিকস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।  সভাপতির অসুস্থতার কারণে জেলা আওয়ামী লীগ ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সোমবার রাতে স্থগিত করেছেন বলে জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial