প্রধান সূচি

পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত

‘বিশ্ব ভালবাসা দিবসে কেবল মানুষকে নয়, প্রকৃতিকে ভালবাসুন, সুন্দরবনকে ভালবাসুন’ এই আহ্বানে পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় পরিবেশবাদী সংগঠন বনবিবি’র আয়োজনে র‌্যালি শেষে সংগঠনের নতুন বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অব বাংলাদেশ ফাউন্ডেশন পাইকগাছা কমিটির চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন, নতুন বাজার ব্যবসায় সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, বনবিবি’র সদস্য ও  লেখক মাধুরী রাণী সাধু। বক্তব্য রাখেন, মিলন রায় চৌধুরী, কবি সুশান্ত বিশ্বাস, গোবিন্দ লাল রায়, মনিরুল ইসলাম, শিক্ষার্থী অনিন্দ কান্তি সাধু তূর্য্য প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের উপকূলের সম্ভাবনাময় ও বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন। দক্ষিণ-পশ্চিম অঞ্চলের এক বিরাট এলাকা সুন্দরবন মায়ের মত আগলে রেখেছে। তাই যে কোন মূল্যে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। তাই সুন্দরবন দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান বক্তারা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial