Friday, February 14th, 2020
ইন্দুরকানীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বসন্ত বরণ উৎসব
ইন্দুরকানীতে কঁচা নদীর মোহনায় গড়ে উঠা প্রাকৃতিক সৌন্দর্যের লিলাভূমি বিনোদন কেন্দ্র অরুনাচল ম্যানগ্রোভ ফরেষ্টে বসন্ত বরণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পড়েরহাট বন্দর সংলগ্ন কচা নদীর তীরে বসন্ত বরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম মতিউর রহমান, ওসি মো. হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল প্রমুখ। দিবসটি উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিকবিস্তারিত পড়ুন
সুন্দরবনের প্রাণ বৈচিত্র্য রক্ষার দাবীতে মোংলায় মানববন্ধন
‘বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন’ এ শ্লোগানের মধ্য দিয়ে মোংলায় পালিত হয়েছে সুন্দরবন দিবস। ওয়ার কিপার্স বাংলাদেশ ও পরিবেশ আন্দোলন বাপা’র আয়োজনে দিবসটি পালন উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় মোংলার সেন্টপলর্স উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে শহরে র্যালী বের হয়। র্যালী শেষে সুন্দরবনের প্রাণবৈচিত্র্য রক্ষার দাবীতে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন পালিত হয়। বাপা’র বাগেরট জেলা সমন্বয়কারী নুর আলম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। এতে বক্তব্য রাখেন, সমবায়ী নেতা পীযুষ কান্তি মজুমদার, অধ্যাপক সুরেশ চন্দ্র রায়, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, নিরাপদ সড়ক চাইবিস্তারিত পড়ুন
পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত
‘বিশ্ব ভালবাসা দিবসে কেবল মানুষকে নয়, প্রকৃতিকে ভালবাসুন, সুন্দরবনকে ভালবাসুন’ এই আহ্বানে পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় পরিবেশবাদী সংগঠন বনবিবি’র আয়োজনে র্যালি শেষে সংগঠনের নতুন বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অব বাংলাদেশ ফাউন্ডেশন পাইকগাছা কমিটির চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন, নতুন বাজার ব্যবসায় সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, বনবিবি’র সদস্য ও লেখক মাধুরী রাণী সাধু। বক্তব্য রাখেন, মিলন রায় চৌধুরী,বিস্তারিত পড়ুন
মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষাসফর ও বনভোজন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ঐতিহ্যবাহী ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের ৩১তম বার্ষিক শিক্ষা সফর এবং বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা সফর উপলক্ষে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ভুবনেশ্বর খাল লাগোয়া কলেজ প্রাঙ্গন থেকে “চলো যাই বহুদুর” ব্যানার সাঁটোনো ১৭টি বাস, দুটি মাইক্রোবাস যোগে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কলেজ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ খুলনার বটিয়াঘাটা রানা রিসোর্স সেন্টার এন্ড এমিউজমেন্ট পার্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার পাশাপাশি অনুষ্ঠিত শিক্ষা সফর দুপুর দেড়টায় পার্কস্থলে পৌঁছায়। সেখানে গেলে পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে পার্কের জেনারেল ম্যানেজার মো.বিস্তারিত পড়ুন
