অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন প্যানেলের বাছাই সম্পন্ন
পিরোজপুরে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে বুধবার প্যানেলের বাছাই সম্পন্ন হয়েছে। সকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে উপস্থিত প্রার্থী ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সামনে এ বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।
এসময় প্রধান নির্বাচন কমিশনার লুৎফর রহমান খান, কমিশনার মো. আবদুর রহমান, মো. জালাল উদ্দিন আহমেদ, সভাপতি বিমল চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন খানসহ মোট ১৭টি পদে ১টি প্যানেলকে বৈধ বলে ঘোষণা করেন। গত ২৭ জানুয়ারী নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
Please follow and like us:
« বাগেরহাটে ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত »
