Wednesday, February 12th, 2020
পিরোজপুরে সামাজিক বনায়ন : প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে
পিরোজপুর বন বিভাগের সামাজিক বনায়ন কর্মসূচি জেলার দারিদ্র্য বিমোচনে এবং প্রান্তিক এলাকার দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। প্রান্তিক এলাকায় হতদরিদ্র মানুষ সামাজিক বনায়ন কর্মসূচির মাধ্যমে এখন অনেকেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বি ও উন্নয়নের আশা দেখছে। বন বিভাগের উদ্যোগে পরিচালিত সামাজিক বনায়ন কর্মসূচিতে উপকৃত হচ্ছে বনায়ন কর্মসূচির সাথে সম্পৃক্ত ব্যক্তিরাও। বনায়নের কারণে স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায়ও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। পিরোজপুর বন বিভাগ কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, পিরোজপুর জেলার বিভিন্ন সড়কের পাশেসহ জেলার বিভিন্ন স্থানে সামাজিক বনায়নের জন্য বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে। এর মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছবিস্তারিত পড়ুন
দুবাইয়ে পরিবেশবান্ধব ব্লক তৈরীর প্ল্যান্ট পরিদর্শন করলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে পরিবেশবান্ধব অটোক্লেভড অ্যারেটেড কনক্রিট ব্লক তৈরীর প্ল্যান্ট পরিদর্শন করছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি। বুধবার জাপানি প্রতিষ্ঠান মাসাহ-এর আমন্ত্রণে দুবাই শিল্প এলাকায় মন্ত্রী এ পরিদর্শনে অংশগ্রহণ করেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আফজাল হোসেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সাঈদ নূর আলম, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি শামীম আমিনুর রহমান, হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ শামীম আখতার, গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ন সচিব উম্মে সালমা তানজিয়া, উপ সচিব ড. আবু নঈম মো. আব্দুছ ছবুর, সিদ্দিকুর রহমান ও মোতাহার হোসেনবিস্তারিত পড়ুন
পরিবার পরিকল্পনা সেবায় অপূরনীয় চাহিদা শতকরা ১২ ভাগ
২০১৯ সালের মে মাসে প্রকাশিত স্যাম্পল ভাইটাল স্টাটিকস রিপোর্ট (ঝঠঝজ) ২০১৮ এর রিপোর্টে দেখা যায় বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ১৬.৪৬ কোটি এবং আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৩ এবং আমাদের টিএফআর ২.০৫। পরিবার পরিকল্পনা সেবার ক্ষেত্রে আমাদের অগ্রগতি যথেষ্ট থাকলেও এখনো শতকরা ১২ ভাগ মানুষের চাহিদা আমরা পূরণে সক্ষম হয় নি। এবারের আইসিপিডি সম্মেলনে তাই এই বিষয়টিকে বেশী গুরুত্ব দিয়ে বিবেচনার জন্য তাদের এজেন্ডোতে রেখেছে। আমাদের দেশের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা কেন্দ্র রয়েছে এবং গ্রাম পর্যায়ে রয়েছে কমিউনিটি ক্লিনিক এবং পরিবার পরিকল্পনার এক রিপোর্টে দেখা গেছে প্রতি মাসেবিস্তারিত পড়ুন
নাজিরপুরে রাজাকার পুত্রকে আ’লীগের কমিটি থেকে অব্যাহতির দাবী
পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক টিপু সুলতানকে রাজাকার পুত্র দাবী করে তাকে আওয়ামী লীগের সকল কমিটি থেকে অব্যাহতি দেয়ার দাবী করে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। বুধবার বেলা ১১টায় নাজিরপুর প্রেসক্লাব মিলয়নাতনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের উপজেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন শেষে তারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে মানববন্ধন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত প্রশিক্ষণ
পিরোজপুরে সৃজনশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমী কর্তৃক স্কুলে জাতীয় সংগীত ও দেশাত্ববোধক সংগিত প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বুধবার সকালে হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রশিক্ষণ প্রদান করেন জেলা শিল্পকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক সঞ্জয় কুমার মিস্ত্রী। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাগেরহাট সদর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ঘোষণা
শতভাগ বিদ্যুতের আওতায় এলো বাগেরহাট সদর উপজেলা। বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭টি জেলা ও বাগেরহাট সদর উপজেলাসহ ২৩টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন্নাহার, বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমানসহ বিদ্যুৎ বিভাগ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পরেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাগেরহাটে জাতীয় সাংবাদিক সংস্থার ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার দুপুরে শহরের সাংবাদিক সংস্থার জেলা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা কমিটির সভাপতি হেদায়েত হোসাইন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা তালুকদার আব্দুল বাকী। সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংস্থার সিনিয়র সহ-সভাপতি এস এম রাজ, সহ-সভাপতি আমিরুল হক বাবু, সহ-সাধারণ সম্পাদক আল আমিন খান সুমন, অর্থ সম্পাদক মো. আরিফ ঢালী, সাংগঠনিক সম্পাদক সোহাগবিস্তারিত পড়ুন
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মৎস্য অভয়াশ্রম এলাকায় মাছ শিকার এখন ওপেন সিক্রেট
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বড়শির পাস নিয়ে মৎস্য প্রজনণ জোনের অভয়াশ্রম এলাকায় অসাধু বন কর্মকর্তাদের সহযোগিতায় অবৈধভাবে বিভিন্ন প্রজাতির মাছ শিকারের ঘটনা এখন ওপেন সিক্রেট। আর এতে ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির মা মাছ ও রেনু পোনা। জিরো ফাঁসের জাল দিয়ে প্রকাশ্যে মাছ শিকার এবং শরনখোলা রেঞ্জ অফিসের সামনে ডাকের মাধ্যমে প্রতিদিন বিক্রি করা হয় লাখ লাখ টাকার মাছ। সুন্দরবন ঘুরে দেখা গেছে, জেলেরা চরপাটা (চরঘেরা), খরচি, খাল পাটা, ডাং জাল, আটোন জাল,বাঁধা জাল, নেট সাবার ও খুটা জাল পেতে মৎস্য প্রজনণ এলাকার ছোট বড় মাছ ধ্বংস করে দিচ্ছে। গোটা রেঞ্জেরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে প্রভাবশালীদের বাঁধায় খাল খনন ব্যাহত
বাগেরহাটের রামপালে চিংড়ি চাষী ও প্রভাবশালীদের বাঁধায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ৮৩ নদী খাল খনন ব্যহত হচ্ছে। নানা প্রতিবন্ধকতায় এর মধ্যে অনেক খাল খনন সম্পূর্ণ বন্ধ রয়েছে। খাল খনন কাজ বন্ধ থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে দ্রুত খাল খননের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সম্প্রতি রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের ইয়াছিন নামের একটি খাল খনন করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস এ্যান্ড ব্রাদার্সের কর্মকর্তা মহিদুল শেখ। বর্তমানে খালটির খনন কাজ বন্ধ রয়েছে। উপজেলা প্রশাসন বলছে দ্রুত সমস্যার সমাধান করে খাল খনন কাজ অব্যাহত রাখা হবে। মহিদুলবিস্তারিত পড়ুন
কাউখালীতে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত
পিরোজপুরের কাউখালীতে উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রানিত করার লক্ষে ‘দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা-২০২০’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে কাউখালী সরকারি মহাবিদ্যালয় অডিটরিয়াম এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রাথমিক বিভাগে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি এস. বি. বালিকা উচ্চ বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিভাগে কাউখালী সরকারি মহাবিদ্যালয় প্রথম স্থান অর্জন করে। উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল হাকিম,বিস্তারিত পড়ুন
