প্রধান সূচি

বাগেরহাটে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাগেরহাটে জাতীয় সাংবাদিক সংস্থার ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার দুপুরে শহরের সাংবাদিক সংস্থার জেলা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা কমিটির সভাপতি হেদায়েত হোসাইন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা তালুকদার আব্দুল বাকী।

সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংস্থার সিনিয়র সহ-সভাপতি এস এম রাজ, সহ-সভাপতি আমিরুল হক বাবু, সহ-সাধারণ সম্পাদক আল আমিন খান সুমন, অর্থ সম্পাদক মো. আরিফ ঢালী, সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদার, দপ্তর সম্পাদক আব্দুল্লা আল ইমরান, প্রচার সম্পাদক মামুন আহম্মেদ, নির্বাহী সদস্য সোরাব হোসেন রতন, মো. মনিরুল হক, রুহুল আমীন বাবু, মিজানুর রহমান মিঠু, সেকেন্দার আলী মোড়ল প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial