বাগেরহাট সদর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ঘোষণা
শতভাগ বিদ্যুতের আওতায় এলো বাগেরহাট সদর উপজেলা। বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭টি জেলা ও বাগেরহাট সদর উপজেলাসহ ২৩টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন্নাহার, বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমানসহ বিদ্যুৎ বিভাগ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের পরে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এবং র্যালীর মাধ্যমে শতভাগ বিদ্যুতায়নের আনন্দ প্রকাশ করা হয়।
Please follow and like us:
« বাগেরহাটে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত প্রশিক্ষণ »
