প্রধান সূচি

Wednesday, February 12th, 2020

 

অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন প্যানেলের বাছাই সম্পন্ন

পিরোজপুরে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে বুধবার প্যানেলের বাছাই সম্পন্ন হয়েছে। সকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে উপস্থিত প্রার্থী ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সামনে এ বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। এসময় প্রধান নির্বাচন কমিশনার লুৎফর রহমান খান, কমিশনার মো. আবদুর রহমান, মো. জালাল উদ্দিন আহমেদ, সভাপতি বিমল চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন খানসহ মোট ১৭টি পদে ১টি প্যানেলকে বৈধ বলে ঘোষণা করেন। গত ২৭ জানুয়ারী নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।


বাগেরহাটে ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত

বাগেরহাটের চিতলমারীতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ ফকির (১৫) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি রড ভর্তি ট্রাক চিতলমারীর কুনিয়া বাসষ্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এসময় ক্ষুব্দ এলাকাবাসি ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে চালককে আটক করে পুলিশে দেয়। নিহত আব্দুল্লাহ ফকির কুনিয়া গ্রামের আহাদ ফকিরের ছেলে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক বলেন, চিতলমারীর কুনিয়া বাসষ্ট্যান্ড এলাকায় ভ্যানের উপর বসে ছিল চালক আব্দুল্লাহ ফকির। পিরোজপুরের ভান্ডরিয়া এলাকার উদ্দেশ্যে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি রড ভর্তি ট্রাক ভ্যানটিকে ধাক্কাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial