প্রধান সূচি

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত

বাগেরহাটের চিতলমারীতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ ফকির (১৫) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি রড ভর্তি ট্রাক চিতলমারীর কুনিয়া বাসষ্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এসময় ক্ষুব্দ এলাকাবাসি ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে চালককে আটক করে পুলিশে দেয়। নিহত আব্দুল্লাহ ফকির কুনিয়া গ্রামের আহাদ ফকিরের ছেলে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক বলেন, চিতলমারীর কুনিয়া বাসষ্ট্যান্ড এলাকায় ভ্যানের উপর বসে ছিল চালক আব্দুল্লাহ ফকির। পিরোজপুরের ভান্ডরিয়া এলাকার উদ্দেশ্যে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি রড ভর্তি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। ভ্যানে থাকা চালক আব্দুল্লাহ ফকির ছিটকে পড়েন এবং ঘটনাস্থলে মারা যায়। ক্ষুব্দ এলাকাবাসি ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে চালককে আটক করে পুলিশে দেয়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিয়ন্ত্রন করে। মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial