প্রধান সূচি

স্বরূপকাঠীতে ধর্ষনের অভিযোগে মামলা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার বালিহারী গ্রামের ৬ষ্ঠ শ্রেনীর (১৪) এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে ধর্ষিতার মা বাদী হয়ে স্বরূপকাঠি থানায় এ মামলা দায়ের করেন। পুলিশ ধর্ষনের অভিযোগে মো. মামুন (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে।

জনা গেছে, উপজেলার বালিহারী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ওই ছাত্রীকে প্রতিবেশী মো. মামুন প্রলোভন দেখিয়ে ধর্ষন করে। পরিবারের দাবী ধর্ষিতা ৭ মাসের অন্তসত্ত্বা। ধর্ষক মো. মামুন পাশ্ববর্তী নাজিরপুর উপজেলার বৈঠাকাটা এলাকার ফারুক হোসেনের ছেলে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial