প্রধান সূচি

মঠবাড়িয়ায় তিন দিনব্যাপী ৬৮তম বারুণী উৎসব শুরু

পিরোজপুরের মঠবাড়িয়ার ছোট শিংগা গ্রামের শ্রী শ্রী পরিক্ষীত চাঁদ সেবাশ্রমের আয়োজনে হিন্দু ধর্মালম্বী মতুয়া সম্প্রদায়ের ৬৮তম বারুণী উৎসব শনিবার থেকে শুরু হয়েছে। লক্ষ্মীখালি ধামকর্তা মতুয়াচার্য্য শ্রী সাগর চাঁদ সাধু ঠাকুর ছোট শিংগা সেবাশ্রম প্রাঙ্গনে তিন দিনের এ বারুণী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বারুণী উৎসবে পৌরহিত্য করেন শিক্ষক শ্রী কার্তিক চন্দ্র ঢাকি।

ছোট শিংগা গ্রামের শ্রী শ্রী পরিক্ষীত চাঁদ সেবাশ্রমের ধামকর্তা সুধন্য ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ^াস, স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার।

বারুণী উৎসবে শুভ অধিবাস, দল আগমন, ভান্ডার ঘরে প্রবেশ, হরি কীর্তন, কবি গান, বাউল সংগীত, ধর্মীয় আলোচনাসহ মীন মহোৎসব অনুষ্ঠিত হবে। এ উৎসবকে ঘিরে তিন দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে।

তিন দিনের এ বারুণী উৎসবে দেশের প্রত্যন্ত অঞ্চল হতে কয়েক হাজার হিন্দু ধর্মালম্বী মতুয়া সম্প্রদায়ের ভক্তবৃন্দ উৎসব স্থলে সমবেত হচ্ছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial