প্রধান সূচি

Saturday, February 8th, 2020

 

নাজিরপুরে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

পিরোজপুরের নাজিরপুরে নিখোঁজের ৩ দিন পর বাবুল মন্ডল (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের পশ্চিম চর বানিয়ারী গ্রামের সমীর মন্ডলের মাছের ঘেরে পাশে হোগলা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বাবুুল মন্ডল বাগেরহাট জেলার সদর উপজেলার হালিশহর গ্রামের বাসুদেব মন্ডলের ছেলে। এ রির্পোট লেখা পর্যন্ত রাত ৮টার দিকে পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, নাজিরপুর থানার ওসি মো. মুনিরুল ইসলাম মুনির ঘটনাস্থল পরিদর্শন করছিলেন এবং পুলিশের লাশ উদ্ধারসহ অন্যান্য কার্যক্রম চলছিল। নিহতের ভগ্নিপতি মহানন্দ মধু জানান, ২৯ জানুয়ারী বাবুল মন্ডলবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ধর্ষনের অভিযোগে মামলা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার বালিহারী গ্রামের ৬ষ্ঠ শ্রেনীর (১৪) এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে ধর্ষিতার মা বাদী হয়ে স্বরূপকাঠি থানায় এ মামলা দায়ের করেন। পুলিশ ধর্ষনের অভিযোগে মো. মামুন (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে। জনা গেছে, উপজেলার বালিহারী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ওই ছাত্রীকে প্রতিবেশী মো. মামুন প্রলোভন দেখিয়ে ধর্ষন করে। পরিবারের দাবী ধর্ষিতা ৭ মাসের অন্তসত্ত্বা। ধর্ষক মো. মামুন পাশ্ববর্তী নাজিরপুর উপজেলার বৈঠাকাটা এলাকার ফারুক হোসেনের ছেলে।


মঠবাড়িয়ায় তিন দিনব্যাপী ৬৮তম বারুণী উৎসব শুরু

পিরোজপুরের মঠবাড়িয়ার ছোট শিংগা গ্রামের শ্রী শ্রী পরিক্ষীত চাঁদ সেবাশ্রমের আয়োজনে হিন্দু ধর্মালম্বী মতুয়া সম্প্রদায়ের ৬৮তম বারুণী উৎসব শনিবার থেকে শুরু হয়েছে। লক্ষ্মীখালি ধামকর্তা মতুয়াচার্য্য শ্রী সাগর চাঁদ সাধু ঠাকুর ছোট শিংগা সেবাশ্রম প্রাঙ্গনে তিন দিনের এ বারুণী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বারুণী উৎসবে পৌরহিত্য করেন শিক্ষক শ্রী কার্তিক চন্দ্র ঢাকি। ছোট শিংগা গ্রামের শ্রী শ্রী পরিক্ষীত চাঁদ সেবাশ্রমের ধামকর্তা সুধন্য ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজি। অনুষ্ঠানে বিশেষ অতিথি, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস,বিস্তারিত পড়ুন


পিরোজপুরে ছুরিকাঘাতে ঔষধ ব্যবসায়ী নিহত

পিরোজপুর সদর উপজেলার কামরুল শেখ নামের এক ঔষধ ব্যবসায়ীকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে পিরোজপুর সদর উপজেলার চলিশা ইউনিয়নের পশ্চিম চলিশা গ্রামের তালুকদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত কামরুল শেখ (৩৫) পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে এবং চলিশ বাজারের মা মেডিকেল হলের মালিক। নিহত কামরুলের ভাই মাসুদ শেখ জানান, কয়েকদিন ধরে পিরোজপুর সদর উপজেলার সাতবেকুটিয়া গ্রামের আলতাফ শেখের ছেলে সাকিল বিভিন্ন সময়ে কামরুলের কাছে চাঁদা দাবী করে আসছিল। সকালে সাকিল কয়েকজন লোক নিয়ে কামরুলের দোকানে এসে চাঁদাবিস্তারিত পড়ুন


বঙ্গোপসাগরে অনুপ্রবেশের দায়ে ফিশিং ট্রলারসহ ১২ ভারতীয় জেলে আটক

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধ প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে একটি ফিশিং ট্রলারসহ ১২ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শুক্রবার গভীর রাতে বঙ্গোপসাগর থেকে এসব জেলেদের আটক করা হয়। গতকাল শনিবার দুপুরে আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া ট্রলারে থাকা মাছ প্রকাশ্য নিলামে ৫২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন মোংলা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার। মোংলা থানার উপ-পরিদর্শক জাহাঙ্গির আলম বলেন, নিয়মিত টহলের সময় ভারতীয় ফিশিং বোট ‘সুদীপ’ বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকার করার অপরাধে ট্রলারসহ ১২ ভারতীয় জেলেকে আটক করে থানায় হস্তান্তরবিস্তারিত পড়ুন


আরবান ফোরামে যোগ দিতে আবুধাবি গেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

ওয়ার্ল্ড আরবান ফোরামে যোগ দিতে ৫ দিনের সরকারি সফরে শনিবার সকালে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে গেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি। তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। ওয়ার্ল্ড আরবান ফোরামে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ৯ ফেব্রুয়ারি রবিবার ‘সাংস্কৃতিক উদ্ভাবনের অগ্রায়ন ও অর্থায়নে জাতীয় কৌশল : চ্যালেঞ্জ ও ভালো উদাহরণ’ বিষয়ে মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নিবেন। পরবর্তীতে ‘ভয়েসেস ফ্রম সিটি’স’, ‘নেটওয়ার্কিং ইভেন্ট’-সহ ফোরামের অন্যান্য কর্মসূচিতে অংশ গ্রহণ করবেন এবং কান্ট্রি স্টেটমেন্ট প্রদান করবেন। ওয়ার্ল্ড আরবান ফোরামে যোগদান শেষে আগামী ১৩ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন বলেবিস্তারিত পড়ুন


মফস্বল সংবাদিকদের দুঃখগাথা নিয়ে প্রকাশিত উপন্যাস ‘খবরের ফেরিওয়ালা’

মফস্বল শব্দ দিয়ে প্রথমেই অবহেলা করা হয় জেলা, উপজেলা পর্যায়ের সংবাদকর্মীদের। সংবাদ, তথ্যের পেছনে যারা জীবনের মূল্যবান সময় অতিবাহিত করেন- সেই সংবাদকর্মীদের অব্যক্ত জীবনের বাস্তব গল্প তুলে ধরা হয়েছে ‘খবরের ফেরিওয়ালা’ উপন্যাসে। রয়েছে সমাজের অসঙ্গতির চিত্র। প্রকাশিত হয়েছে ঢাকা বই মেলায়। ‘সাংবাদিকতার আদর্শিক পথ লালন-পালন করেন শিমুল ভাই। তার চটির ক্ষয়ে যাওয়া তলাটা স্পর্শ করে রাস্তা। গায়ের চেক শার্টটা একরঙা হয়ে গেছে। প্যান্ট সেলাইয়ের সুতার গিঁটগুলো ফাঁকা হয়ে আছে। তবুও তিনি আপোষহীন। তার ছেলের স্কুলের মাইনে বাকি পড়ে থাকে। স্কুলড্রেস না হলে ক্লাসে ঢুকতে নিষেধ করেছেন শিক্ষকরা। শিমুলের স্ত্রী অভিযোগেরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে পুলিশের বাঁধায় বিএনপির বিক্ষোভ মিছিল পন্ড

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে পিরোজপুরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের বাঁধায় পন্ড হয়ে গেছে। গতকাল শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে একটি মিছিল শুরু হয়ে ল’ইয়াস প্লাজার সামনে থেকে রাস্তায় বের হতে চেষ্টা করলে পুলিশ তাতে বাঁধা দেয়। পুলিশের বাঁধায় মিছিলটি রাস্তায় বের হতে না পেরে ল’ইয়াস প্লাজার সামনে বিক্ষোভ সমাবেশে করে। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম খান, সহ-সভাপতি এডভেকেট আবুল কালাম আকন, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে বুদ্ধি প্রতিবন্ধি শিশুকে ধর্ষন ॥ গ্রেফতার-১

জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় পুজা (১১) নামে এক বুদ্ধি প্রতিবন্ধি শিশুকে ধর্ষনের অভিযোগে আশরাফ আলী (৫৫) নামে এক মুদি দোকানীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। শুক্রবার বিকেলে উপজেলার দৈহারি ইউনিয়নের খারাবাগ গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির পিতা পংকজ সমদ্দার বলেন, তার মেয়ে পুজা প্রায়ই স্কুল থেকে এসে বিকেলে স্থানীয় আশরাফ আলীর মুদির দোকানে টিভি দেখতে যেত। ঘটনার দিন বিকেলে পূজা আশরাফের দোকানে টিভি দেখতে যায়। এসময় মেয়েকে একা পেয়ে ফুসলিয়ে দোকানের মধ্যে নিয়ে ধর্ষন করে। পরে ছোট শিশু পূজা বাড়ী ফিরে তার মায়ের কাছে সববিস্তারিত পড়ুন


কচুয়ায় পাগল স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত

বাগেরহাটের কচুয়ায় পাগল স্ত্রী এমিলি বেগমের লাঠির আঘাতে স্বামী মোকসেদ মল্লিক (৫৫) নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোকসেদ মল্লিক ওই গ্রামের মৃত কছিম মল্লিকের ছেলে। তাদের ৩ মেয়ে ও ৩ ছেলে রয়েছে। কচুয়া থানার ওসি (তদন্ত) সরদার ইকবাল হোসেন বলেন, শুক্রবার রাতের খাবার খেয়ে বারান্দায় বসে পান খাচ্ছিলেন দিনমজুর মোকসেদ মল্লিক। এসময় হঠাৎ পিছন দিক থেকে মস্তিস্ক বিকৃত স্ত্রী এমিলি বেগম (৫০) গাবের লাঠি দিয়ে মোকসেদ মল্লিকের মাথায় আঘাত করে। লাঠির আঘাতে মোকসেদ মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্যবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial