পাইকগাছায় মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা
পাইকগাছায় কওমী মাদ্রাসার ছাত্র শাকিল গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। পাইকগাছা পৌরসভার শিববাটির জামেয়াতুস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসা ছাত্র শাকিল বাথরুমে গঁলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শাখিল (১৪) কাওমি মাদ্রাসা হেফজ বিভাগের ছাত্র। বুধবার ফজরের নামাজ পড়তে যাবার পুর্বে বাথরুমে ঢোকে। বের হতে দেরি হওয়ায় অন্য ছাত্ররা ধাক্কা দিলে দরজা না খোলায় উপর দিয়ে ছাত্ররা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সে তালা উপজেলার কানাইদিয়া এলাকার শেখ ওদুদ মিয়ার ছেলে। পুলিশ রহস্য খোঁজার চেষ্টা করছে।
ওসি এমদাদুল হক শেখ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us:
« পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে বিকাশ এ্যাকাউন্টের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র »
