প্রধান সূচি

Wednesday, February 5th, 2020

 

পিরোজপুরে এসএসসি পরীক্ষার সময় বন্ধ হয়নি কোচিং সেন্টার

এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঝুঁকি ও অপ্রীতিকর ঘটনারোধে দেশের সব কোচিং সেন্টার বা অতিরিক্ত ক্লাস ও প্রাইভেট কোচিং বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের নেয়া সিদ্ধান্ত পিরোজপুরে অকার্যকর। জেলা শহরের বিভিন্ন স্থানে ১৫টির অধিক কোচিং সেন্টার প্রকাশ্যে ও গোপনে তাদের কার্যক্রম চালাচ্ছে। অন্যদিকে, কোচিং সেন্টার সমূহের শিক্ষকরা কোচিং না বলে পড়ানোকে প্রাইভেট বলে কোচিং এ ক্লাস চালাচ্ছে নিয়মিত। এছাড়া বিদ্যালয়েগুলোতে অতিরিক্ত ক্লাসের নামে বিদ্যালয়ের শিক্ষকরাও এসএসসি পরীক্ষা দিন সকালে এবং পরীক্ষা পরে বিকেলে বিদ্যালয়ের ক্লাস রুমে কোচিং করাচ্ছেন। শহরের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, এসএসসি ও সমমানের পরীক্ষার সময় দেশের সব কোচিংবিস্তারিত পড়ুন


কচুয়া প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কচুয়া প্রেসক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে কচুয়া প্রেসক্লাবের মীর সাখাওয়াত আলী দারু মিলনায়তনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবালের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, জেলা পরিষদের সদস্য শেখ মনিরুজ্জামান ঝুমুর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কচুয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকির মোবাইদুল ইসলাম লিটন, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদ, যুগ্নবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় মেয়ের হাতে মা খুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় ফিরোজা নাসরিন (৫৬) নামে এক বিধবা বৃদ্ধা মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে ভারসাম্যহীন মেয়ে। বুধবার সকাল ১০টার দিকে মঠবাড়িয়া পৌর শহরের উত্তর কলেজপাড়া এলাকায় নিজ বাসায় ওই বৃদ্ধা মা নিজ মেয়ে তামান্না জেবীন রুমানা (২৮) এর হাতে এ নির্মম হত্যাকান্ডের শিকার হন। রুমানা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলো। পুলিশ নিজ বাসা থেকে নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে তামান্না জেবীন রুমানাকে পুলিশ আটক করেছে। নিহত বৃদ্ধা ফিরোজা নাসরিন মঠবাড়িয়া পৌর শহরের কলেজ পাড়ার সাবেক অগ্রণী ব্যাংক ব্যবস্থাপক মৃত হেমায়েত উদ্দিন হাওলাদারের স্ত্রী।বিস্তারিত পড়ুন


চিতলমারীতে মুজিব বর্ষ উপলক্ষে পিঠা উৎসব

বাগেরহাটের চিতলমারীতে মুজিব বর্ষ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা নবলোক পরিষদের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এ পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলমের সভাপতিত্বে পিঠা উৎসব উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মো. বাবুল মিয়া, থানাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

পিরোজপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে স্থানীয় টাউন উচ্চ বিদ্যালয় থেকে এক র‌্যালি বের হয়ে জেলা গ্রন্থাগারে গিয়ে শেষ হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার সুনিল চন্দ্র সেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আহমেদ মাইনুল হাসান, প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সরকারি  উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অসীম কুমার পাল, সিনিয়র পাঠক সোহরাব হোসেন ও স্কুল ছাত্রী মালিহা। আলোচনা সভা শেষেবিস্তারিত পড়ুন


বাগেরহাটে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

“পড়ব বই, গড়ব দেশ শেখ মুজিবের বাংলাদেশ” এই প্রতিপাদ্যে বাগেরহাটে ব্যাপক আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে শহরের শহীদ মিনার চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। পরে স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, বাগেরহাট লাইব্রেরি কর্মকর্তা সাইদুর রহমান, বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমান লাইব্রেরি কর্মকর্তা আসমাউল হুসনাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বক্তারা গ্রন্থাগারের বিভিন্ন প্রয়োজনীয় দিক তুলে ধরে শিক্ষিত সমাজ গড়ার পিছনে গ্রন্থাগারের গুরুত্ববিস্তারিত পড়ুন


কাউখালীতে বিকাশ এ্যাকাউন্টের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যেই বিকাশ প্রতারক চক্র সক্রিয় রয়েছে। প্রতিদিনই মোবাইল ফোন অপারেটর পাল্টে মানুষকে ফোন দিয়ে হাতিয়ে নিচ্ছে টাকা। সচেতনদের কাছ থেকে না নিতে পারলেও গ্রামগঞ্জের সহজ সরল মানুষরা পড়ছেন এদের ফাঁদে। কখনো তরুন আবার কখনো তরুণীদের দিয়ে বিকাশ কাস্টমার কেয়ারের পরিচয় দিয়ে প্রতারণা করা হচ্ছে। সম্প্রতি প্রতারক চক্রটি এলাকায় ব্যাপক অপতৎপরতা শুরু করেছে। এলাকাবাসী তাদের খপ্পরে পড়ে লাখ লাখ টাকা ক্ষতির শিকার হচ্ছেন। এ নিয়ে থানায় বিভিন্ন সময় জিডি হলেও এখন পর্যন্ত প্রশাসন প্রতারক চক্রটির কোনো তথ্য উদঘাটন করতে পারেনি। গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুরেরবিস্তারিত পড়ুন


পাইকগাছায় মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

পাইকগাছায় কওমী মাদ্রাসার ছাত্র শাকিল গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। পাইকগাছা পৌরসভার শিববাটির জামেয়াতুস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসা ছাত্র শাকিল বাথরুমে গঁলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, শাখিল (১৪) কাওমি মাদ্রাসা হেফজ বিভাগের ছাত্র। বুধবার ফজরের নামাজ পড়তে যাবার পুর্বে বাথরুমে ঢোকে। বের হতে দেরি হওয়ায় অন্য ছাত্ররা ধাক্কা দিলে দরজা না খোলায় উপর দিয়ে ছাত্ররা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সে তালা উপজেলার কানাইদিয়া এলাকার শেখ ওদুদ মিয়ার ছেলে। পুলিশ রহস্য খোঁজার চেষ্টাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial