পাইকগাছায় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের ইন্তেকাল
পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি গাজী নজরুল ইসলাম (৬৫) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে … রাজেউন)। খুলনার সিটি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৭টার তার মৃত্যু হয়। তিনি উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মরহুম জয়নুদ্দীন গাজীর ছেলে।
মরহুমের স্ত্রী, ৩ ছেলে ও ১ কন্যা সন্তানসহ বহুগুণগ্রাহী আত্মীয় স্বজন রয়েছেন। সোমবার যোহরবাদ খুলনার ময়লাপোতায় প্রথম জানাজা এবং আছরবাদ মরহুমের গ্রামের বাড়ী উপজেলার মানিকতলা ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রশীদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সহ-সভাপতি সমীরন কুমার সাধু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, যুগ্ন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, গদাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক নির্মল চন্দ্র অধিকারী, গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, আওয়ামী লীগ নেতা যুগোল কিশোর দে, ইকবাল হোসেন খোকন, অধ্যাপক রুহুল কুদ্দুস, জি.এম. ইকরামুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, মুরারী মোহন সরকার, হেমেশ মন্ডল, প্রভাষক আব্দুল ওহাব বাবলু, খতিব আবুল কাশেম গুলামুল্লাহ, শেখ জিয়াদুল ইসলাম, আকরামুল ইসলাম, শফিকুল ইসলাম, মরহুমের ছেলে শাহরিয়ার কবির রিয়ালসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এরপূর্বে উপজেলা আওয়ামী লীগ ও গদাইপুর আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের মৃত্যুতে পাইকগাছা-কয়রার এমপি আক্তারুজ্জামান বাবু, সাবেক এমপি শেখ মো. নুরুল হক, এডভোকেট সোহরাব আলী সানা ও কেন্দ্রীয় বিএমএ’র দপ্তর সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ শেখ শহিদউল্লাহসহ উপজেলা আওয়ামী লীগ শোক প্রকাশ করেছেন।
