প্রধান সূচি

বাগেরহাটে ট্রলি উল্টে নিহত-১

বাগেরহাটে ইট বোঝাই একটি ট্রলি উল্টে শেখ সাদি (১৫) নামের চালকের সহযোগী নিহত হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার কাঠিগোমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়কে ট্রলিটি উল্টে এ দূর্ঘটনা ঘটে। এসময় রায়হান মোল্লা (২০) নামে অপর এক শ্রমিক গুরুত্বর আহত হয়।

নিহত শেখ সাদি খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটি গ্রামের এসাহাক শেখের ছেলে। আহত রায়হান একই গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন জানান, কাঠিগোমতি সড়কে ইট নিয়ে যাওয়ার সময় ট্রলি উল্টে খাদে পড়ে যায়। এতে ট্রলির চালকের সহযোগি শেখ সাদি ও শ্রমিক রায়হান গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সাদিকে মৃত ঘোষণা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial