Monday, February 3rd, 2020
সাহিত্য চর্চার মাধ্যমে সমাজের অবক্ষয় থেকে বেরিয়ে আসতে হবে : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, সমাজের অবক্ষয় থেকে বেরিয়ে আসতে হলে রাজনৈতিক নেতা ও কর্মীর বক্তব্য যথেষ্ট নয়। এজন্য আমাদের ভেতরে স্পর্শ করার মতো কিছু অপারেশন চালাতে হবে। সে অপারেশন হতে পারে কাব্য, গল্প, উপন্যাস তথা সাহিত্য চর্চার মাধ্যমে। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সাংবাদিক মিজান মালিকের লেখা কাব্যগ্রন্থ ‘গল্প ছাড়া মলাট’-এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, জিটিভি ও সারাবাংলা ডট নেটের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, বার্তা সংস্থা ইউএনবি’রবিস্তারিত পড়ুন
পাইকগাছায় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের ইন্তেকাল
পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি গাজী নজরুল ইসলাম (৬৫) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে … রাজেউন)। খুলনার সিটি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৭টার তার মৃত্যু হয়। তিনি উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মরহুম জয়নুদ্দীন গাজীর ছেলে। মরহুমের স্ত্রী, ৩ ছেলে ও ১ কন্যা সন্তানসহ বহুগুণগ্রাহী আত্মীয় স্বজন রয়েছেন। সোমবার যোহরবাদ খুলনার ময়লাপোতায় প্রথম জানাজা এবং আছরবাদ মরহুমের গ্রামের বাড়ী উপজেলার মানিকতলা ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজীবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ট্রলি উল্টে নিহত-১
বাগেরহাটে ইট বোঝাই একটি ট্রলি উল্টে শেখ সাদি (১৫) নামের চালকের সহযোগী নিহত হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার কাঠিগোমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়কে ট্রলিটি উল্টে এ দূর্ঘটনা ঘটে। এসময় রায়হান মোল্লা (২০) নামে অপর এক শ্রমিক গুরুত্বর আহত হয়। নিহত শেখ সাদি খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটি গ্রামের এসাহাক শেখের ছেলে। আহত রায়হান একই গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন জানান, কাঠিগোমতি সড়কে ইট নিয়ে যাওয়ার সময় ট্রলি উল্টে খাদে পড়ে যায়। এতে ট্রলির চালকের সহযোগি শেখ সাদি ও শ্রমিক রায়হানবিস্তারিত পড়ুন
সুন্দরবনের কোকিলমনি এলাকা থেকে বাঘের মরদেহ উদ্ধার
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি এলাকা থেকে সোমবার দুপুরে একটি বাঘের মরদেহ উদ্ধার করেছে বনরক্ষীরা। অর্ধেক পঁচন ধরা বাঘটি পরীক্ষা-নিরীক্ষার পর মাটি চাপা দেয়া হবে বলে জানা গেছে। সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কোকিলমনি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার আরেফিন সিদ্দিকি জানান, বনরক্ষীরা নিয়মিত টহল দিচ্ছিল, এ সময় তাদের আওতাধীন বনের কবরখালী খালের পাড়ে একটি বাঘের মরদেহ দেখতে পায়। বাঘটির পিছনের অংশ পঁচে মাটির সাথে মিশে রয়েছে। তাদের ধারণা বার্ধক্যজনিত কারণে বাঘটি মারা যাওয়ার পরে পিছনের কিছু মাংস কুমিরে খেয়ে ফেলেছে। বাঘটি পুরুষ না মাদি তা নিশ্চিত হতে পারে নি বনবিস্তারিত পড়ুন
এসএসসি পরীক্ষা দেয়া হলো না প্রমিতার
সারাদেশের ন্যায় পিরোজপুরে সোমবার থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরুর প্রথম দিনে যথারীতি বাংলা পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে। কিন্তু প্রমিতার পরীক্ষা দেয়া হলো না। পিরোজপুর সদর উপজেলা রিসোর্স সেন্টারের ডাটা এন্ট্রিকারক তাপস কুমার মজুমদারের জেষ্ঠ্য কন্যা প্রমিতা মজুমদার। পরীক্ষার মাত্র ৮দিন আগে গত ২৫ জানুয়ারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। মৃতের পিতা তাপস কুমার মজুমদার বলেন, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী প্রমিতা এসএসসি পরীক্ষার ফরম পূরন করেছিল। সে অনুযায়ী পরীক্ষার প্রবেশপত্র ও রেজিষ্ট্রেশন কার্ডও এসেছিল। গত ১৫ জানুয়ারী নিজ বাসায়বিস্তারিত পড়ুন
জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ
“গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে সোমবার দুপুর ১২টায় সদর উপজেলার দেওয়ানাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩০০ জন অভিভাবক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় জনগণের উপস্থিতিতে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম শিকদার। জেলা তথ্য অফিসার শেখ মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে মহিলা সমাবেশে উপস্থিত ছিলেন, স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও সমাজসেবক আবুয়াল হোসেন খন্দকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষিক শিপ্রা রাণী ঢালী। অনুষ্ঠানে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে সরকারের গৃহীত উদ্যোগসমূহ,বিস্তারিত পড়ুন
করোনা ভাইরাস রোধে পিরোজপুরে অবস্থানরত চীনের নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা
বরিশাল-পিরোজপুর-খুলনা মহাসড়কের পিরোজপুরের কঁচা নদীর উপরে বেকুটিয়ায় ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণ কাজে পিরোজপুরে অবস্থানরত ৫৭ জন চীনা নাগরিককে করোনা ভাইরাসের প্রকোপ থেকে মুক্ত রাখতে এবং করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা তৈরির জন্য ডাক্তারী পরীক্ষা করা হয়েছে। পিরোজপুর জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ ডাক্তারী পরীক্ষা করা হয়। উল্লেখ্য, চায়না রেলওয়ে ১৭ ব্রিজ গ্রুপ কোম্পানী লিমিটেড নামে চাইনিজ একটি প্রতিষ্ঠান ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণ কাজ করছে। আর পিরোজপুরের কুমরিমারা এলাকায় থেকে এ প্রতিষ্ঠানের বিভিন্ন পদে কাজ করেছে ৫৭ জন চীনা নাগরিক। সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে দুই জন ডাক্তারেরবিস্তারিত পড়ুন
কর্তৃপক্ষের উদাসীনতায় পরীক্ষা দিতে পারলো না ৫ শিক্ষার্থী
কর্তৃপক্ষের উদাসীনতায় বাগেরহাটের মোংলার চৌরিডাঙ্গা আহমাদিয়া দাখিল মাদ্রাসার ৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। সোমবার সকালে নিজের সহপাঠিরা যেখানে পরীক্ষা দিয়েছে, সেখানে কর্তৃপক্ষের ভুলে পরীক্ষা না দিতে পারায় চরম হতাশাগ্রস্থ হয়ে পড়েছে ওই ৫ শিক্ষার্থী ও তাদের পরিবার। পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা হলেন, ওলিউল্লাহ, নিয়াজ মাখদুম, হাফিজুল ইসলাম, বুলবুল হাওলাদার, সুমাইয়া খাতুন। শিক্ষার্থীরা জানান, অনলাইনে রেজিষ্ট্রেশন করার সময় সুপার হুজুর ভুল করে মোড়েলগঞ্জের ছাপড়াখালি দাখিল মাদরাসায় আমাদের রেজিষ্ট্রেশন করিয়েছেন। এমনকি আমাদের ফরম পূরণের জন্য টাকা নিলেও তিনি ফরম পূরণ করান নি। শিক্ষকদের ভুলে আমরা যে বিপদে পড়লাম তার সুষ্ঠুবিস্তারিত পড়ুন
জেলা তথ্য অফিসের ভিডিও কনফারেন্স
“সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় জেলা তথ্য অফিসের উদ্যোগে সোমবার সকাল ১০টায় পিরোজপুর সদর উপজেলার দেওয়ানাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২০০ জন অভিভাবক ও স্থানীয় জনগণের উপস্থিতিতে এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) মো. তৈয়ব আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম শিকদার। অনুষ্ঠানে বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। জেলা তথ্য অফিসার শেখ মো. শহীদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বাগেরহাটে স্কুলের জমি জোরপূর্বক দখলের চেষ্টা
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়নের বাঐডাঙ্গা বিএল মাধ্যমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা চালাচ্ছে একই এলাকার মৃত মাহাতাব সরদারের ছেলে রবিউল সরদার (নবিন)সহ স্থানীয় একটি ভূমিদস্যু চক্র। এই চক্রটি জমি নিজেদের মালিকানা দাবী করে জাল কাগজপত্র তৈরী করে বিদ্যালয়ের মাঠ নিজ দখলে নেওয়ার জোর চেষ্টা করছে। এর আগেও ভূমিদস্যুরা স্কুলের জমি দখল করে গাছ পালা রোপনসহ ঘর নির্মাণ করেছে। এ ব্যাপারে এলাকাবাসী গত রবিবার বাগেরহাট জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ১৯০৬ সালে ব্রজমোহন শাস্ত্রে স্কুলটি প্রতিষ্ঠিত করেন। সেই সময় থেকে স্কুলের খেলার মাঠবিস্তারিত পড়ুন
