প্রধান সূচি

এসএসসি পরীক্ষা দেয়া হলো না প্রমিতার

সারাদেশের ন্যায় পিরোজপুরে সোমবার থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে।  পরীক্ষা শুরুর প্রথম দিনে যথারীতি বাংলা পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে। কিন্তু প্রমিতার পরীক্ষা দেয়া হলো না। পিরোজপুর সদর উপজেলা রিসোর্স সেন্টারের ডাটা এন্ট্রিকারক তাপস কুমার মজুমদারের জেষ্ঠ্য কন্যা প্রমিতা মজুমদার। পরীক্ষার মাত্র ৮দিন আগে গত ২৫ জানুয়ারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।

মৃতের পিতা তাপস কুমার মজুমদার বলেন, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী প্রমিতা এসএসসি পরীক্ষার ফরম পূরন করেছিল। সে অনুযায়ী পরীক্ষার প্রবেশপত্র ও রেজিষ্ট্রেশন কার্ডও এসেছিল। গত ১৫ জানুয়ারী নিজ বাসায় দুপুরে ডিম ভাজা করতে গিয়ে আকষ্মিক গ্যাস সিলিন্ডার দূর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়। আগুনে শীতের কাপড় পড়া প্রমিতার মুখমন্ডল ও গলার বিশেষ অংশ ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে  জেলা হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জানুয়ারী শনিবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী আযিযী বলেন, প্রমিতার অগ্নিদগ্ধের খবর পেয়ে আমি জেলা হাসপাতালে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমাকে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে কিনা জানতে চাইলে আমি প্রমিতাকে শান্তনা দিয়ে বলি- তুমি অবশ্যই সুস্থ হয়ে পরীক্ষা দিতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ল প্রমিতা। এ ঘটনায় ২৬ জানুয়ারী আমরা বিদ্যালয়ে তার জন্য শোক প্রকাশ করে ১ মিনিট নিরবতা পালন করি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial