প্রধান সূচি

জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ

“গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে সোমবার দুপুর ১২টায় সদর উপজেলার দেওয়ানাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩০০ জন অভিভাবক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় জনগণের উপস্থিতিতে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম শিকদার।

জেলা তথ্য অফিসার শেখ মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে মহিলা সমাবেশে উপস্থিত ছিলেন, স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও সমাজসেবক আবুয়াল হোসেন খন্দকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষিক শিপ্রা রাণী ঢালী।

অনুষ্ঠানে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে সরকারের গৃহীত উদ্যোগসমূহ, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং প্রতিরোধ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ এবং সরকারের উন্নয়ন পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে বক্তারা আলোচনা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial