প্রধান সূচি

জেলা তথ্য অফিসের ভিডিও কনফারেন্স

“সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় জেলা তথ্য অফিসের উদ্যোগে সোমবার সকাল ১০টায় পিরোজপুর সদর উপজেলার দেওয়ানাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২০০ জন অভিভাবক ও স্থানীয় জনগণের উপস্থিতিতে এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) মো. তৈয়ব আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম শিকদার।

অনুষ্ঠানে বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। জেলা তথ্য অফিসার শেখ মো. শহীদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial