প্রধান সূচি

পিরোজপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

“সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই” এই প্রতিপাদ্যে পিরোজপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে পিরোজপুর সার্কিট হাউস চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শেষে জেলা প্রশাসকের কাযালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জেলা প্রশাসনের কর্মকর্তা ও ব্যবসায়ীরা অংশগ্রহন করেন।

র‌্যালী শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বক্তব্য রাখেন, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহ নেওয়াজসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিরা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial