Sunday, February 2nd, 2020
পিরোজপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত
“সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই” এই প্রতিপাদ্যে পিরোজপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে পিরোজপুর সার্কিট হাউস চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শেষে জেলা প্রশাসকের কাযালয়ে গিয়ে শেষ হয়। র্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জেলা প্রশাসনের কর্মকর্তা ও ব্যবসায়ীরা অংশগ্রহন করেন। র্যালী শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বক্তব্য রাখেন, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহবিস্তারিত পড়ুন
কাউখালীতে জাতীয় ছাত্র সমাজের র্যালী ও আলোচনা সভা
পিরোজপুরের কাউখালীতে জাতীয় ছাত্র সমাজের (জেপি) ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র্যালী, আলোচনা সভা এবং কেক কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে একটি বর্ণাঢ্য র্যালী কাউখালী উপজেলা জাতীয় পার্টির কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালী শেষে জাতীয় ছাত্র সমাজের উপজেলা শাখার সভাপতি তারিকুল ইসলাম কাইয়ুম শেখের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা জেপি’র সভাপতি মাহাবুবুর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, জেপি নেতা ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, উপজেলা যুবসংহতির সভাপতি জিয়াউল হাসানবিস্তারিত পড়ুন
পাইকগাছায় সাংবাদিক মিথুন মাহফুজ পিতা-মাতার কবরের পাশে চির নিদ্রায় শায়িত
পাইকগাছার সাংবাদিক মিথুন মাহফুজ পিতা-মাতার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন। রবিবার সকাল ১১টায় পাইকগাছা সরকারি কলেজ মাঠে জানাযা নামাজ শেষে সরকারি কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন মিথুন মাহফুজ। মিথুন দৈনিক আমাদের সময় পত্রিকার সিনিয়র সাংবাদিক ছিলেন। তার পিতা প্রয়াত উপাধ্যক্ষ এস. এম. নুর আলী ও অধ্যাপিকা লতিফা খানম রানী। মিথুন মাহফুজ হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার সকাল সাড়ে ৯ টায় ঢাকার বারডেম হাসপাতালে মৃত্যু হয়। মিথুনের জানাজায় অংশ গ্রহন করেন, মরহুমের ভগ্নিপতি একটি বাড়ী একটি খামার প্রকল্পের অতিরিক্ত সচিব আকবর হোসেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, পৌরবিস্তারিত পড়ুন
মোংলায় ২২ শিক্ষার্থীর দাখিল পরীক্ষায় অংশ গ্রহণে অনিশ্চতা
মোংলার চৌরিডাঙ্গা আহমাদিয়া দাখলি মাদ্রাসার ২২ শিক্ষার্থীর দাখিল পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চয়তার মুখে পড়েছে। শিক্ষাথীদের পরীক্ষা কেন্দ্রের প্রবেশপত্র না দিয়ে মাদ্রাসা সুপার আত্মগোপন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ের সামনে অবস্থান নেন ক্ষুব্দ অভিভাবকসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষা বোর্ড থেকে পরীক্ষার প্রবেশ পত্র সংগ্রহে মাদ্রাসা সুপারের অবহেলা ও খামখোয়ালীপনার অভিযোগ করেন তারা। আর এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে মাদ্রসা সুপার মাওলানা জালাল উদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। একই মাদ্রাসার সহকারী সুপার আব্দুল হালিম লিখিত অভিযোগে জানান, চলতি সপ্তাহে শুরু হতে যাওয়াবিস্তারিত পড়ুন
নাজিরপুরে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ আহত ১০
পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে বলে দাবী করেছে উভয় গ্রুপ। রবিবার সকালে উপজেলার মাটিভাঙ্গা কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে গুরুতর আহত রিয়াজুল কবির (৩২) ও শরিফুল ইসলাম (৪০) নামে দুজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মাটিভাঙ্গা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হৃদয় বলেন, গত শনিবার সকালে কলেজ হোস্টেলে থাকা এইচএসসি পরীক্ষার্থী হামিমকে মারধর করে কলেজ কমিটির সভাপতি মো. রনি শেখ ও সহ-সভাপতি রবিউল শরিফ। এ ঘটনা স্থানীয়ভাবে মিমাংসাবিস্তারিত পড়ুন
সুন্দরবনের বৈদ্যমারী টহল ফাঁড়িতে কর্মরত বন রক্ষীদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারী টহল ফাঁড়িতে কর্মরত বন রক্ষীদের বিরুদ্ধে অবৈধভাবে জ্বালানী কাঠ আহরণ, অর্থের বিনিময়ে জেলেদের নিষিদ্ধ সময়ে কাঁকড়া ধরার সুযোগ প্রদানসহ নানা দুর্নীতি ও অনিমের অভিযোগ উঠেছে। ওই ফাঁড়ির ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে কালাম ও নওয়াব আলী নামের দু’জন বনরক্ষী এসব অবৈধ কারবার চালাচ্ছেন বলে জানা গেছে। এদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে বন মামলায় ফাঁসিয়ে দেয়াসহ নানা প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করা হয়। মোংলার চিলা ইউনিয়নের বৈদ্যমারী ও জয়মনী গ্রামের ভুক্তভোগী কয়েকজন গ্রামবাসী এসব অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, গত সপ্তাহে বৈদ্যমারী ফরেষ্ট ক্যাম্পের ইনচার্জবিস্তারিত পড়ুন
বাগেরহাটে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত
বাগেরহাটে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বাগেরহাট জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম। বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদারের সভাপতিত্বে আরোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা অমিতাব মন্ডল, বাগেরহাট সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার ওবায়দুর রহমান, বাগেরহাট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোজাফফর হোসেন, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম,বিস্তারিত পড়ুন
পাইকগাছায় অস্ত্র ও গুলিসহ ওবায়দুল্লাহ আটক
পাইকগাছায় অস্ত্র ও গুলিসহ ওবায়দুল্লাহ (৪৫)কে থানা পুলিশ আটক করেছে। সে উপজেলার বান্দিকাটি গ্রামের মৃত ওহাব জোয়াদ্দারের ছেলে। শনিবার রাত সাড়ে ১১টায় সরল বাজারের একটি চায়ের দোকানের পাশে বসে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ওসি এমদাদুল হক শেখ, ওসি (তদন্ত) আশরাফুল আলম, এস আই নিমাই চন্দ্র ও সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে ঘিরে ফেলে। এ সময় সে পুলিশের চড়াও হলে ওসি (তদন্ত) তাকে ঝাপটে ধরে এবং তার প্যান্টের পকেট থেকে একটি বিদেশী রিভালবার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে। ওসি এমদাদুল হক শেখ জানান, আটক ওবায়দুল্লাহ’র বিরুদ্ধে পাইকগাছা থানাসহ বিভিন্ন থানায়বিস্তারিত পড়ুন
