পাইকগাছায় সাংবাদিক মিথুন মাহফুজ পিতা-মাতার কবরের পাশে চির নিদ্রায় শায়িত
পাইকগাছার সাংবাদিক মিথুন মাহফুজ পিতা-মাতার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন। রবিবার সকাল ১১টায় পাইকগাছা সরকারি কলেজ মাঠে জানাযা নামাজ শেষে সরকারি কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন মিথুন মাহফুজ। মিথুন দৈনিক আমাদের সময় পত্রিকার সিনিয়র সাংবাদিক ছিলেন। তার পিতা প্রয়াত উপাধ্যক্ষ এস. এম. নুর আলী ও অধ্যাপিকা লতিফা খানম রানী। মিথুন মাহফুজ হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার সকাল সাড়ে ৯ টায় ঢাকার বারডেম হাসপাতালে মৃত্যু হয়।
মিথুনের জানাজায় অংশ গ্রহন করেন, মরহুমের ভগ্নিপতি একটি বাড়ী একটি খামার প্রকল্পের অতিরিক্ত সচিব আকবর হোসেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মামা খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, সাংবাদিক এস.এম. মোস্তাফিজুর রহমান পারভেজ ও এইচ.এম. আলাউদ্দীন, উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান, এডভোকেট জি. এ সবুর, এডভোকেট আবু সাঈদ, অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুসসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
