কাউখালীতে জাতীয় ছাত্র সমাজের র্যালী ও আলোচনা সভা
পিরোজপুরের কাউখালীতে জাতীয় ছাত্র সমাজের (জেপি) ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র্যালী, আলোচনা সভা এবং কেক কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে একটি বর্ণাঢ্য র্যালী কাউখালী উপজেলা জাতীয় পার্টির কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে জাতীয় ছাত্র সমাজের উপজেলা শাখার সভাপতি তারিকুল ইসলাম কাইয়ুম শেখের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা জেপি’র সভাপতি মাহাবুবুর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, জেপি নেতা ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, উপজেলা যুবসংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, যুবসংহতি নেতা শেখ লিটন, শামীম আহম্মেদ, ছাত্র সমাজের সাধারণ সম্পাদক শামীম হোসেন প্রমুখ।
Please follow and like us:
« পাইকগাছায় সাংবাদিক মিথুন মাহফুজ পিতা-মাতার কবরের পাশে চির নিদ্রায় শায়িত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত »
