নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা
পিরোজপুরে নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশগ্রহনে সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের চেম্বার অব কমার্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল।
বেসরকারী উন্নয়ন সংস্থা ব্রাক এর জেলা সমন্বয়কারী বিভঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়নের উপ-পরিচালক আবেদ শাহ, বেসরকারী উন্নয়ন সংস্থা প্রত্যাশা’র নির্বাহী পরিচালক মুস্তফা আব্দুল বাতেন রুশদী।
ব্রাকের বিভাগীয় ব্যবস্থাপক সেলিম মোল্লা’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, টিআইবি-সনাকের সভাপতি এডভোকেট মো. শহিদুল্লাহ খান, গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাইনুল ইসলাম মুন্না, শিশু শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বুশরা প্রমুখ।
