প্রধান সূচি

Monday, January 27th, 2020

 

ব্যারিষ্টার ফজলে নুর তাপসের প্রচারনায় ঢাকাস্থ ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যারিষ্টার ফজলে নুর তাপসের নৌকা মার্কায় সমর্থনে প্রচারণায় নেমেছে ঢাকাস্থ ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। তারা বিভিন্ন স্থানে সভা সমাবেশ করে চলছেন। এসব সভায় পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও পিরোজপুর জেলার সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, পিরোজপুর জেলা আওয়ামী লীগ সদস্য নিজামুল হক নান্না, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, সাংগঠনিক সাহাবুদ্দিন সাহ্ বাবুল, ইকরি ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ন কবির হাওলাদার, গিয়াসউদ্দিন লিটন পেশকার, রোকুনোজ্জামান বশির প্রমুখসহ ঢাকাস্থ ভান্ডারিয়া ও পিরোজপুর জেলাবিস্তারিত পড়ুন


নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা

পিরোজপুরে নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশগ্রহনে সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের চেম্বার অব কমার্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল। বেসরকারী উন্নয়ন সংস্থা ব্রাক এর জেলা সমন্বয়কারী বিভঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়নের উপ-পরিচালক আবেদ শাহ, বেসরকারী উন্নয়ন সংস্থা প্রত্যাশা’র নির্বাহী পরিচালক মুস্তফা আব্দুল বাতেন রুশদী। ব্রাকের বিভাগীয় ব্যবস্থাপক  সেলিম মোল্লা’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, টিআইবি-সনাকের সভাপতি এডভোকেট মো. শহিদুল্লাহ খান, গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউলবিস্তারিত পড়ুন


ইউপি চেয়ারম্যানদের সাথে অশোভন আচরণ

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বয়কটের ঘোষণা চেয়ারম্যানদের

পিরোজপুরের নাজিরপুরের ইউপি চেয়ারম্যানদের সাথে অশোভন আচরণ করার জেরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বয়কট করেছে ইউপি চেয়ারম্যানরা। সোমবার দুপুরে উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন বেলা ১১টায় স্থানীয় ইউপি চেয়ারম্যানদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজি আক্তারের  কক্ষে এডিপি’র উন্নয়ন প্রকল্পের কাজের যাচাই-বাছাইয়ের একটি সভা ছিল। ওই সভায় চেয়ারম্যানরা নির্ধারিত সময়ে উপস্থিত হলেও ইউএনও রোজি আক্তার তাদের সাথে কোন আলোচনা না করে দীর্ঘ সময় ধরে তিনি তার ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকেন। ইউপি চেয়ারম্যানরা এ সময় সভার কথা বললে তিনি তাদের সাথে অশোভন আচরণ করেন ও তাদের বসা চেয়ারবিস্তারিত পড়ুন


বাগেরহাটে বালক উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

বাগেরহাটে বালক উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ, বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক তরফদার শরিফুল ইসলাম, মো. মুজিবুর রহমান, মো. তাইজুল ইসলাম, অজিয়ার রহমান শিকদার প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা নবীন ছাত্রদের ফুলের শুভেচ্ছা এবং বিদায়ীদের শিক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে তাদের সফলতা কামনা করেন।


ভান্ডারিয়ায় লাবন্য ক্লিনিক এন্ড নার্সিং হোমে অনিয়মের অভিযোগ

জেলার ভান্ডারিয়া উপজেলায় সরকারি হাসপাতাল সংলগ্ন লাবন্য ক্লিনিক এন্ড নার্সিং হোম। অভিযোগ সূত্রে জানা গেছে,  লাবন্য ক্লিনিক এন্ড নার্সিং হোম এ শুধুমাত্র লাইসেন্স আছে, কিন্তু তারা মানছে না সরকারি নীতিমালা। ১০ শয্যা বিশিষ্ট লাইসেন্সে উল্লেখ থাকলেও কেবিনসহ ২০/২৫ এর বেশি রয়েছে শয্যা। সরকারি নীতিমালা অনুযায়ী প্রতিনিয়ত রোগীদের চিকিৎসার জন্য একজন এমবিবিএস প্রযোজ্য কিন্তু সেখানে অপ্রশিক্ষিত নার্সদের দিয়ে চালানো হয় লাবন্য ক্লিনিক ও ডায়গনষ্টিক সেন্টার। সরকারি নিয়ম অনুযায়ী স্বাস্থ্য কমপ্লেক্সের ২০০ গজের ভিতরে বেসরকারি কোন ক্লিনিক থাকতে পারবে না। কিন্তু হাসপাতালের কাছে অবস্থিত লাবন্য ক্লিনিক এন্ড নার্সিং হোম। ভান্ডারিয়া থেকে শুরুবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রচার কার্যক্রমের আলোচনা সভা

পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় সোমবার সকাল ১১টায় সদর উপজেলার পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পিরোজপুর সদর ও সহকারী কমশিনার (ভূমি) রামানন্দ পাল। সভায় সভাপতিত্ব করেন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম মৃধা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক অরুন কৃষ্ণ কর্মকার, সহকারী শিক্ষক নরোত্তম দেবনাথ, ব্রাকের জেন্ডার সার্ভিস এ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রাম অফিসার মো. সেলিম মোল্লা, উন্নয়ন সংস্থা প্রত্যাশা’র নির্বাহী পরিচালক মোস্তফা আব্দুল বাতেনবিস্তারিত পড়ুন


৯ম জাতীয় কাব ক্যাম্পরীতে সেরা দশে হরিণখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়

বাগেরহাটে ৯ম জাতীয় কাব ক্যাম্পরীতে সেরা দশে স্থান পেয়েছে বাগেরহাটের হরিণখানা সরকারী প্রথমিক বিদ্যালয় কাব দল। গত ১৯ থেকে ২৪ তারিখ জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত মহাতাবু জলসায় ৭৫০টি দল ৪টি ভিলেজের মধ্যে কুয়াকাটা ভিলেজের মধ্যে প্রথম স্থান অধিকার করে এই বিদ্যালয়টি বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাতুল হাফিজ। এ ব্যাপারে খুলনাঞ্চল স্কাউটের সহ-সভাপতি মো. হায়দার আলী বাবু এ প্রতিনিধিকে জানান, সম্প্রতি ঢাকার মৌচাক গাজীপুরে অনুষ্ঠিত হয়ে যায়া মহাতাবু জলসায় সেরা দশে স্থান পেয়েছে বাগেরহাটের হরিণ খানা সরকারী প্রথমিক বিদ্যালয় কাব দল।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial