ব্যারিষ্টার ফজলে নুর তাপসের প্রচারনায় ঢাকাস্থ ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ
আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যারিষ্টার ফজলে নুর তাপসের নৌকা মার্কায় সমর্থনে প্রচারণায় নেমেছে ঢাকাস্থ ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। তারা বিভিন্ন স্থানে সভা সমাবেশ করে চলছেন।
এসব সভায় পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও পিরোজপুর জেলার সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, পিরোজপুর জেলা আওয়ামী লীগ সদস্য নিজামুল হক নান্না, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, সাংগঠনিক সাহাবুদ্দিন সাহ্ বাবুল, ইকরি ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ন কবির হাওলাদার, গিয়াসউদ্দিন লিটন পেশকার, রোকুনোজ্জামান বশির প্রমুখসহ ঢাকাস্থ ভান্ডারিয়া ও পিরোজপুর জেলা ভান্ডারিয়া উপজেলাবাসী বিভিন্ন পেশার লোক উপস্থিত থাকছেন।
Please follow and like us:
« নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) প্রজনণ মৌসুমে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কাঁকড়া আহরণ »
