প্রধান সূচি

পাইকগাছায় বিদ্যুতের মিটার লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৩

খুলনার পাইকগাছায় বিদ্যুতের মিটার লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় ৩ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামে।
জানা গেছে, ভিলেজ পাইকগাছার দাউদ সরদারের ছেলে হাফিজুর ও শফিকুল তাদের বাড়ীতে বিদ্যুতের মিটার লাগানোর সময় স্থানীয় প্রতিপক্ষ শফিকুল সরদাররা বাঁধা দিলে অফিসের লোকজন মিটার না লাগিয়ে চলে যায়। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শফিকুল, সৌরভ, প্রভাষক শহিদুল সহ কয়েকজন হাফিজুরদের উপর হামলা চালায়। এ সময় লাঠি ও ইটের আঘাতে হাফিজুর ও তার ভাই শফিকুল রক্তাক্ত জখম হয়। ঠেকাতে আসলে প্রতিবেশী মোসলেম মোড়লের ছেলে হানেফ মোড়লও আহত হয়। আহতদের মধ্যে হাফিজুরের অবস্থা গুরুতর।
এ বিষয়ে প্রতিপক্ষ শফিকুল সরদার জানান, আদালতে চলমান মামলা থাকায় বিতর্কিত জায়গায় মিটার লাগানো বন্ধ করে দেয়া হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial