প্রধান সূচি

Tuesday, January 21st, 2020

 

অবৈধ জাল অপসারণে কম্বিং অপারেশন

অবৈধ জাল অপসারণে পিরোজপুরের বিভিন্ন নদীতে জেলা মৎস্য বিভাগ দ্বিতীয় দফায় শুরু করেছে ৮ দিনের কম্বিং অপারেশন। ছোট ইলিশসহ অন্যান্য মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ  বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকারক জাল অপসারণের লক্ষ্যে এ ‘বিশেষ কম্বিং অপারেশন’ পরিচালিত হচ্ছে। মঙ্গলবার মৎস্য বিভাগ ও প্রশাসনের যৌথ উদ্যোগে সকাল থেকে পিরোজপুরের কঁচা, সন্ধ্যা ও কালিগঙ্গা নদীর বিভিন্ন পয়েন্টে এ অপারেশন পরিচালিত হয়। এসময় জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাহিদ ভূঁইয়া এবং পিরোজপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল উপস্থিত ছিলেন। মঙ্গলবার বিভিন্ন নদীতে প্রথম দিনের অভিযানে প্রায় ৫৪ হাজারবিস্তারিত পড়ুন


বাগেরহাটে গ্রামীণ জনগোষ্ঠীর কাছে জনপ্রিয় হচ্ছে গ্রাম আদালত

বাগেরহাটে গ্রামীণ জনগোষ্ঠীর কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে গ্রাম আদালত। আদালতগুলোতে মামলার জট যেখানে বেড়েই চলেছে সেখানে প্রায় শতভাগ মামলা নিষ্পত্তির মাধ্যমে মামলার জট নিরসনে পথ দেখাচ্ছে গ্রাম আদালত। আর উচ্চ আদালতে মামলার জট নিরসন, ছোটখাট দেওয়ানি ও ফৌজদারি বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তি ও অল্প সময়ে স্বল্প খরচে গ্রামীণ জনগোষ্ঠীকে বিচার প্রাপ্তিতে সুবিধা দিতেই ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত চালু করে সরকার। খোঁজ নিয়ে জানা গেছে, ইউএনডিপি ও ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের অধীনে জেলার ৬টি (চিতলমারী, ফকিরহাট, কচুয়া, মোংলা, রামপাল ও শরণখোলা) উপজেলার ৪২টি ইউনিয়নেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ৯০০ মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থী সন্তানরা

পিরোজপুরের মঠবাড়িয়ায় মমতাময়ী মাকে সম্মান জানাতে বিদ্যালয় প্রাঙ্গনে সমবেত ৯০০ মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থী সন্তানরা। মঙ্গলবার সকালে উপজেলার মিরুখালী স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে প্রতিষ্ঠানের সবুজ চত্বরে ব্যতিক্রমী এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক শামীমা সুলতানাসহ ৯০০ শিক্ষার্থীর মা, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিদ্যালয়ের সামনের সবুজ চত্বরে ৯০০ মাকে সারিবদ্ধভাবে চেয়ারে বসিয়ে শিক্ষার্থীরা নিজ মায়ের পা ধৌত করে মুছে দিয়ে মাকে সম্মান জানায়। এসময় সকল মায়েরা তার সন্তানের মাথায় হাত বুলিয়ে দেশ ও মানুষের জন্য সুনাগরিক হিসেবে নিজেকেবিস্তারিত পড়ুন


বাগেরহাটে পুকুর থেকে প্রতিবন্ধি তরুনের লাশ উদ্ধার

বাগেরহাটে পুকুর থেকে পিয়াল মোল্লা (২০) নামের এক প্রতিবন্ধি তরুনের লাশ উদ্ধার করেছে করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের বাগমারা এলাকার একটি পুকুর থেকে প্রতিবন্ধি ওই তরুনের লাশ উদ্ধার করা হয়। নিহত পিয়াল মোল্লা বাগমারা এলাকার আব্দুর রব মোল্লার ছেলে। সে স্থানীয় দশগম্বুজ মাদ্রাসার ৫ম শ্রেনীর ছাত্র ছিলো। নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী জানান, পিয়াল প্রতিবন্ধি হওয়ার পাশাপাশি শারীরিকভাবে বিভিন্ন সমস্যায় ভুগছিলো। সে মৃগিরোগে আক্রান্ত ছিল। এদিন সকালে সকলের অগচরে সে পুকুরে পরে যায়। পরে অনেক খোঁজাখুজির পর বাড়ীর পাশের একটি পুকুর থেকে তাকে উদ্ধার করা বাগেরহাটবিস্তারিত পড়ুন


পিরোজপুরে অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদন্ড

পিরোজপুরে অস্ত্র মামলায় অনিক মাহামুদ (২৭) নামের এক যুবককে ১০ বছর কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে আসামীর অনুপস্থিতে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত অনিক মাহামুদ পিরোজপুর পৌরসভার মাছিমপুর গ্রামের মাহামুদ হাসানের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর সদর থানা পুলিশের এসআই আসাদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ পিরোজপুর পৌরসভার মরিচাল গ্রামের বালুর মাঠ এলাকা থেকে অনিক মাহামুদকে আটক করেন। এরপর তার স্বীকারোক্তি অনুয়ায়ী বালুর মাঠ সংলগ্ন মাটির নিচে রাখা শাটারগান উদ্ধার করে। এ ঘটনায় পিরোজপুরবিস্তারিত পড়ুন


পাইকগাছার মেধাবী শিক্ষার্থী মেহেদীর চিকিৎসায় সাহায্যের আবেদন

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মেহেদী হাসান দীর্ঘদিন কিডনিজনিত সমস্যায় ভুগছে। সে পৌরসভার ২নং ওয়ার্ড গোপালপুর গ্রামের পত্রিকা পরিবেশক ও দিনমজুর আশরাফুল ইসলামের ছেলে। মেহেদী হাসান দীর্ঘদিন অসুস্থ্য থাকার পর গত একমাস আগে কিডনিজনিত সমস্যা ধরা পড়ে। গত দুই সপ্তাহ ধরে স্কুলছাত্র মেহেদী খুলনা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছে। এখন তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। যা তার দরিদ্র পিতার পক্ষে যোগাড় করা সম্ভব নয়। এজন্য সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার দাবী জানিয়েছে মেহেদীর পরিবার। সাহায্য পাঠাবার ঠিকানা মো.বিস্তারিত পড়ুন


নেশার টাকা না পেয়ে পিতা-মাতাকে মারধর

ইন্দুরকানীতে মাদকাশক্ত ছেলেকে পুলিশে দিলেন মুক্তিযোদ্ধা পিতা

ইন্দুরকানীতে মাদকাশক্ত ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে পুলিশের হাতে তুলে দিলেন মুক্তিযোদ্ধা পিতা। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার উপজেলার চন্ডিপুর গ্রামের মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমানের ছেলে বালিপড়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. সজীব হাওলাদার অনিক (২০) নেশার টাকা না পেয়ে তার পিতা-মাতাকে মারধর করে। পরে নিরুপায় হয়ে মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ইন্দুরকানী থানা পুলিশে খবর দিয়ে তাদের হাতে মাদকাশক্ত ছেলেকে তুলে দেন। ওইদিন বিকেলে অনিক তার পিতার কাছে নেশা করার জন্য টাকা দাবি করে। কিন্তু টাকা না দেয়ায় অনিক পিতা-মাতাকে মারধর করে এবং তার পিতার মুক্তিযোদ্ধা সনদ, জমিজমার দলিল, পর্চাসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিড়েবিস্তারিত পড়ুন


পিরোজপুরে কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

মাঠ পর্র্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহাকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করণের দাবীতে পিরোজপুরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি পিরোজপুর জেলা শাখা। মঙ্গলবার সকালে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির জেলা শাখার আয়োজনে এ কর্মবিরতি পালন করা হয়। পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতিতে বাংলাদেশ কালেক্টরেট কল্যাণ সমিতি পিরোজপুর জেলা শাখার সভাপতি ও জেলা প্রশাসক কার্যালয়ের ট্রেজারী হিসাব রক্ষক কাজী নজরুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের জেলা নাজির হুমায়ুন কবির, অতিরিক্তবিস্তারিত পড়ুন


পাইকগাছায় বিদ্যুতের মিটার লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৩

খুলনার পাইকগাছায় বিদ্যুতের মিটার লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় ৩ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামে। জানা গেছে, ভিলেজ পাইকগাছার দাউদ সরদারের ছেলে হাফিজুর ও শফিকুল তাদের বাড়ীতে বিদ্যুতের মিটার লাগানোর সময় স্থানীয় প্রতিপক্ষ শফিকুল সরদাররা বাঁধা দিলে অফিসের লোকজন মিটার না লাগিয়ে চলে যায়। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শফিকুল, সৌরভ, প্রভাষক শহিদুল সহ কয়েকজন হাফিজুরদের উপর হামলা চালায়। এ সময় লাঠি ও ইটের আঘাতে হাফিজুর ও তার ভাই শফিকুল রক্তাক্ত জখম হয়।বিস্তারিত পড়ুন


বাগেরহাটে বিএনপির নবগঠিত জেলা আহবায়ক কমিটির প্রথম সভা সুপার ফ্লপ

বাগেরহাটে বিএনপি’র নবগঠিত জেলা আহ্বায়ক কমিটির প্রথম সভাতেই হোচট খেলেন জেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম। গত ২১ ডিসেম্বর  জেলা বিএনপির অনুমোদিত নতুন আহবায়ক কমিটির ৩৫ সদস্য বিশিষ্ট সদস্যের প্রথম সভা গত ১৮ জানুয়ারী বাগেরহাট বিএমএ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে নবগঠিত কমিটির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলমকে পাত্তা না দিয়ে আহবায়ক নিজেই কমিটির সাংগঠনিক মিটিং ডাকার কারণে ৩৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটির মাত্র ১২ জন সদস্য উপস্থিত ছিলেন। আহ্বায়কের একতরফা সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষন করে জেলা কমিটির সদস্য সচিব জনাব মোজাফ্ফর রহমানবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial